Thursday, June 25, 2026

Sc EastBengal: লাল-হলুদে নতুন বিদেশি, মার্সেলো রিবেইরো ডস স‍্যান্টোসকে লনে সই করাল এসসি ইস্টবেঙ্গল

Date:

Share post:

লাল-হলুদে নতুন বিদেশি। ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলো রিবেইরো ডস স‍্যান্টোসকে(  Marcelo Ribeiro dos Santos) লনে সই করাল এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। সোমবার এমনটাই জানাল ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট। পর্তুগালের প্রথম ডিভিশনের ক্লাব গিল ভিসেন্তেতে খেলছিলেন এই এই ব্রাজিলিয় স্ট্রাইকার, সেখান থেকে লোনে ইস্টবেঙ্গলে এসেছেন তিনি।

এসসি ইস্টবেঙ্গলে সই করে এদিন মার্সেলো বলেন, “আমি খুবই খুশি এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে। এটি ভারতের অন্যতম বৃহত্তম ক্লাব। আমি মুখিয়ে রয়েছি দলে যোগ দিয়ে লিগে তাদের সাহায্য করতে।”

২০১৯ সালে মার্সেলো পেশাদারি কেরিয়ার শুরু করেন ব্রাজিলের অ্যাসোসিয়াও অ্যাটলেটিকা পর্তুগিয়েসাতে। এরপর স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব বুরগোস সিএফ এবং তৃতীয় ডিভিশনের ক্লাব স্যান সেবাস্তিয়ান রেয়েসে খেলেছেন মার্সেলো।

 

চলতি বছর আইএসএলে এখনও পযর্ন্ত জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। তবে শেষ ম‍্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দুরন্ত খেলে এসসি ইস্টবেঙ্গল। চলতি মরশুমে অনেক আশা জাগিয়ে চিমাকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু লাল-হলুদ জার্সি গায়ে ছাপিয়ে যেতে পারেননি তিনি। সূত্রের খবর মুম্বই ম‍্যাচের পরই চিমাকে বিদায় জানায় ইস্টবৈঙ্গল ম‍্যানেজমেন্ট। শেষ পর্যন্ত ফ্লপ চিমা বিদায় নিতেই ক্লাবে এল মার্সেলো।

আরও পড়ুন:Cooch Behar Trophy: করোনার কারণে এবার বাতিল কোচবিহার ট্রফি, টুইট করে জানাল বিসিসিআই

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...