Tuesday, April 7, 2026

Lata Mangeshkar:করোনা আক্রান্ত কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

করোনা আক্রান্ত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। অসুস্থ অবস্থায় তাঁকে মঙ্গলবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে।

আরও পড়ুন:করোনা আবহে ২২ শে পুরভোট কি সম্ভব? আজ হাইকোর্টের দিকে তাকিয়ে সব পক্ষ

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। দেশজুড়ে চলছে করোনার দাপট। এমতাবস্থায় করোনায় কাবু হয়েছেন অনেক নামীদামী শিল্পী। এবার আক্রান্ত কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরও।তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতায় বহুদিনই একাধিক রোগে ভুগছিলেন তিনি। এরইমধ্যে করোনা আক্রান্ত হওয়ায় চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

প্রসঙ্গত এর আগে ২০১৯ সালের নভেম্বর মাসে হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা কালে তাঁকে আর দেখা যায়নি। তবে তৃতীয় ঢেউ থেকে রেহাই পেলেন না তিনিও। আপাতত তাঁর সুস্থতার প্রার্থনায় সামিল তাঁর অনুরাগীরা।

Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...