Tuesday, June 23, 2026

Record Covid Test: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া পদক্ষেপ, ডায়মন্ড হারবারে কমেছে পজিটিভিটি রেট

Date:

Share post:

শনিবার, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে ডায়মন্ডহারবার নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁর নির্দেশের একদিনের মধ্যে চালু হয়ে গিয়েছে প্রতিটি ওয়ার্ডে ও পঞ্চায়েতে চালু হয়েছে মেগা কন্ট্রোল রুম (Control Room)। শুরু হয়েছে ডক্টরস অন হুইল। চলছে চেকিং ও ডবল মাস্ক (Mask) অভিযান, হোম আইসোলেশন। আর এইসবের ফল মিলছে হাতে হাতেই। মঙ্গলবারের মধ্যেই ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট কমে গিয়েছে 6%। ডায়মন্ড হারবারই এখন কোভিড নিয়ন্ত্রণে মডেল।

স্বামী বিবেকানন্দর জন্মদিনে এক বেনজির উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর সংসদীয় এলাকায় হচ্ছে ৩০ হাজার কোভিড টেস্ট (Test)। ডায়মন্ড হারবার জুড়ে বিভিন্ন অঞ্চলে এই টেস্ট চলছে। এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ চোখে পড়ার মতো। করোনা বিধি মেনে সকাল থেকেই লাইন দিয়েছেন বাসিন্দারা। মৃদু উপসর্গ আছে যাঁদের বা যাঁরা কোভিড রোগীদের সংস্পর্শে এসেছেন সবাই একবার পরীক্ষা করিয়ে নিতে চাইছেন। হাতের কাছে এমন সুযোগ পেয়ে ডায়মন্ড হারবারবাসী অভিভূত।

কোভিড সংক্রমণ রুখতে ডায়মন্ড হারবারকে (Diamond Harbour) মডেল হিসেবে তুলে ধরছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ হাজার কোভিড টেস্টের লক্ষ্যমাত্রা নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এই মুহূর্তে মানুষের স্বাস্থ্য রক্ষাই প্রধান কাজ বলে মনে করেন অভিষেক। স্বামীজির জন্মদিবসে তাঁকে অন্যভাবে স্মরণ করছে ডায়মন্ড হারবার।

আরও পড়ুন:Record Covid Test: অভিষেক মডেল: ৩০ হাজার চ্যালেঞ্জ পূরণে নেমে পড়ল ডায়মন্ড হারবার

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...