Friday, April 3, 2026

Sc Eastbengal: জয় না পেলেও জামশেদপুরের বিরুদ্ধে ছেলেদের লড়াইয়ে মুগ্ধ রেনেডি

Date:

Share post:

মঙ্গলবার জামশেদপুর এফসির ( Jamshedpur fc) বিরুদ্ধে ৮৮ মিনিট লড়াই করার পর গোল হজম করতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে( Sc EastBengal)। যা নিয়ে হতাশ লাল-হলুদের অন্তর্বর্তী কোচ রেনেডি সিং। বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসিকে রুখে দেওয়ার পরই জামশেদপুরের বিরুদ্ধে হার না মানা মানসিকতা নিয়ে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। তবে শেষের দিকে ইশান পন্ডিতার গোলে লড়াই থেমে যায় লাল-হলুদ ব্রিগেড। তবে এই গোলে হতাশ হলেও ছেলেদের লড়াই-এ মুগ্ধ রেনেডি সিং।

সাংবাদিক সম্মেলনে রেনেডি বলেন,” খুবই দুঃখজনক ৮৮ মিনিটে গোল খাওয়া। তবে আমি সত্যিই গর্বিত ছেলেরা যেভাবে লড়েছে, প্রচুর কর্মক্ষমতা ও ইচ্ছাশক্তির নিদর্শন দেখিয়েছে তারা। ওদের এটি নিয়েই এগিয়ে যাওয়া উচিত এবং যদি ওরা চালিয়ে যেতে পারে, তাহলে তা ক্লাবের জন্য ভালো হবে এবং আমরা আরও ভালো স্থানে থাকতাম। গত কয়েক ম্যাচ খুব কঠিন ছিল আমাদের জন্য, বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসির মত আক্রমণাত্মক দলের বিরুদ্ধে নেমেছিলাম এবং আজও তাই হয়েছে। ওদের খুব ভালো আক্রমণাত্মক খেলোয়াড় রয়েছে এবং যেভাবে ভারতীয় ছেলেরা কোনও বিদেশীকে ছাড়াই ডিফেন্সিভ আকার বজায় রেখে আক্রমণে উঠেছে, আমি সত্যিই গর্বিত।”

আরও পড়ুন:Swapan Banerjee: বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন বন্দোপাধ‍্যায়ের মুকুটে নয়া পালক

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...