Tuesday, June 9, 2026

শুভেন্দুকে “তুচ্ছ মানুষ” বলে কটাক্ষ ফিরহাদের, কিন্ত কেন?

Date:

Share post:

কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) গঙ্গাসাগর মেলার ওপর নজরদারির জন্য দুই সদস্যের নতুন গঠিত কমিটি (Gangasagar Mela monitoring panel) গঠন হয়েছে। রাজ্য সরকার আপত্তি তোলায় আগের কমিটিতে থাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বাদ দিয়েছে আদালত।

মেলার নজরদারি কমিটি থেকে বাদ যাওয়ার পর রাজ্য সরকারকে তোপ দেগে বলেন, শুভেন্দু অধিকারী বলেন, তাঁকে ভয় পায় রাজ্য সরকার। পাল্টা মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কটাক্ষ, “রাজ্য সরকার তুচ্ছ মানুষকে কেন ভয় পাবে?”

এদিন ফিরহাদ হাকিম শুভেন্দুকে নিয়ে তাঁর প্রতিক্রিয়াতে বলেন, “কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওইরকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন? রাজ্য শুধু একা নয়, সমস্ত রাজনৈতিক দল একসুরে হাইকোর্টের কাছে প্রস্তাব রেখেছিল, কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব পর্যবেক্ষণ করবেন কেন? সে তো রাজনৈতিকভাবে সরকারকে বদনাম করার জন্য বিভেদগামী রাজনীতি করবে। নিরপেক্ষতার প্রশ্নে তাই হাইকোর্টে সওয়াল করা হয়েছে। এবং আদালত যথাযথ নির্দেশ দিয়েছে।”

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...