Wednesday, April 8, 2026

অবশেষে খাঁচাবন্দি গোসাবার মথুরাখণ্ডে দাপিয়ে বেড়ানো সেই বাঘ

Date:

Share post:

অবশেষে বনকর্মীদের খাঁচায় ধরা পরল গোসাবার মথুরাখণ্ড(Mathura Khand) গ্রামে ঢুকে পড়া বাঘটি(tiger)। বুধবার ভোরে বনকর্মীরা বাঘটিকে খাঁচাবন্দি করার পর স্বস্তি পেয়েছেন এলাকার সাধারণ মানুষ।

সোমবার গভীর রাতে পিরখালি(pirkhali) জঙ্গল থেকে বেরিয়ে পঞ্চমুখানি নদী সাঁতরে মথুরাখণ্ড গ্রামে ঢুকেছিল বাঘটি। সেখানে এক গ্রামবাসীর গোয়ালে ঢুকে তিনটি ছাগল এবং একটি গরুকে মেরে ফেলে সে। মঙ্গলবার ভোরে গ্রামের আশপাশে বাঘের পায়ের ছাপ এলাকাবাসীর আতঙ্ক আরও বাড়িয়েছিল। ঘটনার খবর জানতে পেরে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন। গ্রাম লাগোয়া জাল দিয়ে ঘিরে ফেলা হয়। এবং জঙ্গলের ভেতর পাতা হয় ২টি খাঁচা। বুধবার ভোরে তারই একটি খাঁচায় আটকা পড়ে বাঘটি।

আরও পড়ুন:স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি মুখ্যমন্ত্রীর বাবার, ছত্তিশগড়ে চাঞ্চল্য

বনদফতরের তরফে জানা গিয়েছে, ৮ বছর বয়সী একটি পুরুষ বাঘ এটি। আপাতত শারীরিক পরীক্ষা করা হবে তার। তারপর জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে সুন্দরবনের একাধিক এলাকায় একের পর এক বাধ্য করার ঘটনা রীতিমতো আতঙ্ক ছড়িয়ে ছিল সাধারণ মানুষের মনে। যদি বনকর্মীদের চেষ্টায় সবকটি বাঘকেই জঙ্গলে পাঠানো সম্ভব হয়েছে, তবে প্রশ্ন উঠছে কেন জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকছে এত বাঘ।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...