Monday, June 8, 2026

স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি মুখ্যমন্ত্রীর বাবার, ছত্তিশগড়ে চাঞ্চল্য

Date:

Share post:

দেশজুড়ে সমস্ত নির্বাচন ব্যালটে করার দাবি জানিয়ে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখলেন ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের (Bhupesh Baghel) বাবা নন্দকুমার বাঘেল(Nand Kumar Baghel)। আর যদি তা না করা হয়, তাহলে তিনি ‘স্বেচ্ছামৃত্যু’র পথ বেছে নেবেন। আর সেজন্য অনুমতি চাইলেন খোদ রাষ্ট্রপতির কাছে! স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর বাবার এহেন চিঠি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ছত্তিশগড়ে।

চিঠিতে বাঘেল লিখেছেন, “দেশের মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। ইভিএম মেশিনে আমি যে নামের পাশে বোতাম টিপছি, কোনও গ্যারান্টি নেই সেখানেই ভোটটা যাচ্ছে কিনা। এই পরিস্থিতিতে, যখন আমার সমস্ত অধিকার বিঘ্নিত হচ্ছে, আমার বেঁচে থাকার উদ্দেশ্যই হারিয়ে গিয়েছে। ভারতের একজন নাগরিক হিসেবে আমার চৈতন্য আমাকে বেঁচে থাকার অনুমতি দিচ্ছে না। মাননীয় রাষ্ট্রপতিজি, আপনি শপথ নিয়েছেন দেশের সংবিধানকে রক্ষা করার। কিন্তু আমার সাংবিধানিক অধিকার সুরক্ষিত নয়। আর তাই মৃত্যু ছাড়া আমার আর কোনও উপায় নেই।” একই সঙ্গে ওই চিঠিতে তিনি আরও লিখেছেন, দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনও সংস্থায় এখনো প্রমাণ করতে পারেনি ইভিএম ১০০% ত্রুটিমুক্ত। ফলে এমন পদ্ধতি চালু রাখার কোনো যুক্তি নেই।

আরও পড়ুন:আগামী ৪৮ ঘন্টায় রাজ্যজুড়ে অকাল বৃষ্টি, কমবে তাপমাত্রা

আগামী ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। যদি তার মধ্যে ব্যালট পদ্ধতিতে ভোটদান ফের দেশজুড়ে চালুর ঘোষণা না করা হয় তাহলে ওইদিনই মৃত্যুর পথ বেছে নেবেন বলে জানাচ্ছেন ‘রাষ্ট্রীয় মতদাতা জাগৃতি মঞ্চে’র সভাপতি প্রবীণ নন্দকুমার। উল্লেখ্য, এর আগেও তাঁকে এই বিষয়ে সরব হতে দেখা গিয়েছে। কিন্তু এভাবে নিজের দাবি পূর্ণ না হলে স্বেচ্ছামৃত্যুর হুমকি দিতে এর আগে দেখা যায়নি তাঁকে।

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...