Tuesday, June 23, 2026

ময়নাগুড়ির রেল দূর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

ময়নাগুড়িতে ভয়াবহ রেল দূর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, বিকানের- গৌহাটি এক্সপ্রেস ময়নাগুড়িতে দূর্ঘটনার কবলে পড়েছে। জেলাশাসক, পুলিশ সুপার ও আইজি উত্তরবঙ্গকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অন্যান্য সরকারি অফিসারদেরও সেখানে গিয়ে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়তে বলা হয়েছে। আহতদের যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি কোভিড বৈঠক করার সময়ই রেল দূর্ঘটনার খবর পান। সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনকে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেন মুখ্য মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীও বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রীর কাছে দূর্ঘটনার খোঁজ নেন।

এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। ২৪ জনকে জলপাইগুড়ি জেলা হাসপাতাল ও ১৬ জনকে ময়নাগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই গুরুতর আহত হয়েছেন। দূরৃঘটনাস্থলে জেলা স্বাস্থ্য দফতরের মেডিক্যাল টিম পৌঁছেছে। আহতদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক সেই ১৫ জনকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...