Sunday, June 28, 2026

উত্তরপ্রদেশ নির্বাচন: উন্নাও নির্যাতিতার মা সহ ১২৫ প্রার্থীর নাম ঘোষণা প্রিয়াঙ্কা গান্ধীর

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনের(lok sabha election) আগে হাইভোল্টেজ নির্বাচন যদি ধরা যায় তবে সেটা উত্তরপ্রদেশ। আর এই নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। আর সেই লক্ষ্যে বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল জাতীয় কংগ্রেস(Congress)। এদিন ভার্চুয়ালি প্রকাশ করা হয়েছে ১২৫ টি কেন্দ্রের এই প্রার্থী তালিকা। সেখানে রয়েছে বড়সড় চমক। কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকায় নাম রয়েছে উন্নাওয়ের(Unnao) নির্যাতিতার মায়ের। পাশাপাশি ১২৫ জন প্রার্থীর মধ্যে ৪০ শতাংশ প্রার্থী মহিলা এবং ৪০ শতাংশ প্রার্থী যুবক। প্রার্থী তালিকা প্রকাশ করে এদিন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “আমরা চেষ্টা করেছি এমন প্রার্থী রাখতে যারা সংগ্রাম করছেন এবং পুরো রাজ্যে নতুন রাজনীতির সূচনা করছেন।”

উল্লেখ্য, উত্তর প্রদেশের ৪০৩ টি বিধানসভা কেন্দ্রে ১০ ফেব্রুয়ারি থেকে সাতটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কমিশন জানিয়েছে। উত্তরপ্রদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০,১৪, ২০, ২৩, ২৭ ফেব্রুয়ারী এবং ৩ ও ৭ মার্চ৷ ভোট গণনা ১০ মার্চ অনুষ্ঠিত হবে৷

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...