Monday, June 22, 2026

Uttarpradesh Election: ফের ধাক্কা যোগীরাজ্যে , বিজেপি ছাড়লেন ২ মন্ত্রীসহ ৭ বিধায়ক

Date:

Share post:

যোগী রাজ্যে ফের ধাক্কা গেরুয়া শিবিরের। নির্বাচনের দিন ঘোষণা হতেই যোগীরাজ্যে শুরু হয়েছে দল ছাড়ার হিড়িক। বৃহস্পতিবার দলের বিরুদ্ধে তোপ দেগে গেরুয়া শিবির ছাড়লেন দলিত বিধায়ক মুকেশ বর্মা। এনিয়ে শেষ তিনদিনে সাত জন বিজেপি বিধায়ক দল ছাড়লেন।

আরও পড়ুন:উত্তরপ্রদেশ নির্বাচন: উন্নাও নির্যাতিতার মা সহ ১২৫ প্রার্থীর নাম ঘোষণা প্রিয়াঙ্কা গান্ধীর

বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের শিখোদাবাদ বিধানসভা এলাকার বিধায়ক একটি টুইট করে দলত্যাগের কথা জানান।সেখানে তিনি লেখেন,  “বিজেপি সরকারের পাঁচবছরের মেয়াদে অনগ্রসর ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও জনপ্রতিনিধিদের প্রতি একেবারেই নজর দেয়নি। এই সরকারের জমানায় দলিত, অনগ্রসর কৃষক ও বেকাররা চূড়ান্ত অবহেলিত। এই কারণে, আমি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি।”

মঙ্গলবার যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর স্বামীপ্রসাদ মৌর্য ইঙ্গিত দিয়েছিলেন, আরও অনেকেই গেরুয়া শিবির ছাড়বেন৷ তাঁর ইঙ্গিতকেই সত্যি করে ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসেন দারা সিং চৌহান। আর দারার পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি ছাড়লেন ৭ বারের দলিত বিধায়ক মুকেশ বর্মা। তিনি বলেন, স্বামী প্রসাদ মৌর্য আমাদের নেতা। তিনি যে সিদ্ধান্তই নেবেন, আমরা সমর্থন করব। আগামী দিনে আরও অনেক নেতা আমাদের সঙ্গে যোগ দেবেন।

আগামী ফেব্রুয়ারির উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে নজর গোটা দেশের। ভোটের দামামা বেজে গিয়েছে পুরোদস্তুর। সেই পরিস্থিতিতে এতজন নেতার গেরুয়া শিবির ত্যাগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...