Saturday, June 27, 2026

Tarapith: মুখ্যমন্ত্রীর উদ্যোগ, প্রথমবার তারাপীঠে এসে পৌঁছাল গঙ্গাসাগরের জল

Date:

Share post:

এই প্রথম! বীরভুমের তারাপীঠে এবার পালন করা হল এক অন্যরকম মকরসংক্রান্তির। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঙ্গাসাগরের জল এসে পৌঁছল তারাপীঠ মন্দিরে। গঙ্গা জলে তারা মায়ের পা ধোয়ান সেবায়েতরা।

গঙ্গাসাগর থেকে বিশেষ ট্রেনে এই জল আনা হয়। তারাপীঠ  মন্দির কমিটির সদস্যরা শুক্রবার সকালে এই পবিত্র গঙ্গার জল পেয়ে আপ্লুত। শুক্রবার সকালে রামপুরহাট মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট রণজিৎ হালদার পৌঁছে যান তারাপীঠ মন্দিরে। সেখানে মন্দির কমিটির  হাতে তুলে দেওয়া হয় এই পবিত্র জল।

করোনা অতিমারির জেরে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গঙ্গাসাগর যাত্রা এড়ানোর কথা বলেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ১৬টি জেলার বিভিন্ন ধর্মীয় স্থানে গঙ্গা থেকে পবিত্র জল পাঠানোর ব্যবস্থা করেন। তার মধ্যে অন্যতম বীরভূমের তারাপীঠ। মকর সংক্রান্তির দিন শুক্রবার ভোর বেলায় গঙ্গাসাগরের সেই জল এসে পৌঁছয় তারাপীঠ মন্দিরে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে তারাপীঠ মন্দির কমিটির চেয়ারম্যান তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রীর পাঠানো গঙ্গাসাগরের কলশের জল মা তারা সহ সারা তারাপীঠে ছিটিয়ে দেওয়া হয়। ভক্তদের মাথাতেও সেই জল ছিটিয়ে দেওয়া হয়। আজ মকর সংক্রান্তির এই পবিত্র দিনে গঙ্গা সাগরের জল মাথায় পেয়ে আমরা ধন্য। মুখ্যমন্ত্রীকে আমাদের অন্তরের ধন্যবাদ। তাঁর জন্যই এটা সম্ভব হয়েছে”।

আরও পড়ুন- কীভাবে দুর্ঘটনা রাওয়াতের কপ্টারে? অবশেষে প্রকাশ্যে এলো তদন্ত রিপোর্ট

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...