Tuesday, June 9, 2026

কীভাবে দুর্ঘটনা রাওয়াতের কপ্টারে? অবশেষে প্রকাশ্যে এলো তদন্ত রিপোর্ট

Date:

Share post:

হেলিকপ্টার দুর্ঘটনায়(Helicopter Crash) চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত(BipinRawat) সহ ১৪ জনের মৃত্যুর ঘটনায় অবশেষে প্রকাশ্যে এলো তদন্ত রিপোর্ট। শুক্রবার তিন সেনাবাহিনীর ‘কোর্ট অফ এনকোয়ারি’ তাদের তদন্তে রিপোর্টে জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ নাশকতা বা যান্ত্রিক ত্রুটি নয়, খারাপ আবহাওয়ার জন্য ঘটেছে এই দুর্ঘটনা।

গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল ব্ল্যাক বক্স। সেখান থেকেই সমস্ত ডাটা রেকর্ড এবং ককপিট ভয়েস রেকর্ডের বিশ্লেষণ করেন তদন্তকারীরা। এরপরই তদন্তকারীদের তরফে জানানো হলো, খারাপ আবহাওয়ার কারণে এবং হেলিকপ্টার মেঘের মধ্যে ঢুকে পড়ার জেরে এই দুর্ঘটনা ঘটে। মেঘের মধ্যে ঢুকে পড়ার পর পাইলট বিভ্রান্ত হয়ে পড়েন এবং হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়। পাশাপাশি তদন্তের সামনে আসা বেশকিছু তথ্যের ওপর ভিত্তি করে কোর্ট অফ এনকোয়ারি কিছু সুপারিশও করেছে।

আরও পড়ুন:ভোটের আগে ড্যামেজ কন্ট্রোলে পিছড়েবর্গের কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ যোগীর!

উল্লেখ্য, ৮ ডিসেম্বর বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে তামিলনাড়ুর কুন্নুরে। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারান সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীসহ ১৪ জন। দেশের এমন একজন ভিভিআইপি ব্যক্তিত্বের মৃত্যুতে নানা মহল থেকে নানান প্রশ্ন উঠতে শুরু করে। প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের বিষয়টিও উঠেছিল বিভিন্ন মহল থেকে। গোটা ঘটনার তদন্তে গঠন করা হয় উচ্চপর্যায়ের কমিটি। এদিন সেই কমিটির রিপোর্ট জানিয়ে দিল খারাপ আবহাওয়ার জন্যই ঘটেছে এই দুর্ঘটনা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...