Saturday, April 4, 2026

বিজেপিতে তীব্র সঙ্কট, ভেঙে দেওয়া হলো সব কমিটি

Date:

Share post:

বিজেপির অন্দরে তীব্র সঙ্কট। রাজ্য কমিটি থেকে জেলা কমিটি নিয়ে একের পর এক বিদ্রোহ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া অব্যাহত। পরিস্থিতি ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। দলের বর্তমান রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যেই অনাস্থা। অবস্থা সামাল দিতে শেষ পর্যন্ত বাধ্য হয়েই কেন্দ্রীয় নেতৃত্ব সব কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল। বৃহস্পতিবার একটি ট্যুইটে রাজ্যের অফিস সেক্রেটারি প্রণয় রায় জানিয়ে দিলেন, আপাতত নতুন কমিটি না হওয়া পর্যন্ত রাজ্য বিজেপির সব কমিটি ভেঙে দেওয়া হলো।

দিলীপ ঘোষের হাত থেকে সুকান্ত মজুমদার দলের দায়িত্ব নেওয়ার পরেই পরিস্থিতি ঘোরাল হতে শুরু করে। আদি-নব্য লড়াই প্রকাশ্যে চলে আসে। শুভেন্দু অধিকারী আর সুকান্ত মুজুমদারের যৌথ পরামর্শে নতুন রাজ্য কমিটি তৈরি হয়। আর তার পরেই বিদ্রোহ শুরু হয়। একদিকে মতুয়া বিদ্রোহ, অন্যদিকে জেলা কমিটিগুলিতে প্রকাশ্য অনাস্থা এবং দল ছাড়া।কোভিড পরিস্থিতির মাঝে দলে যাতে নতুন করে আর কোনও অসন্তোষ তৈরি না হয়, সেই কারণে সব কমিটিই ভেঙে দেওয়া হলো। কিন্তু তাতে বিজেপির অন্দরে ক্ষোভ প্রশমিত হয় কিনা সেটাই দেখার। সেই সঙ্গে পরিস্কার হয়ে গেল, রাজ্য বিজেপি সভাপতি এবং বিরোধী দলনেতার উপর দলের মোটেই আস্থা নেই।

আরও পড়ুন:“শুভেন্দু নেংটি ইঁদুর, ওর কোনও দাম নেই”, বিদ্রুপ অনুব্রত মণ্ডলের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...