Saturday, April 4, 2026

রাজমিস্ত্রী পর্বে ইতি! অবেশেষে স্বামীর ঘরেই ফিরছেন বালির দুই গৃহবধূ

Date:

Share post:

অবেশেষে ইতি পড়তে চলেছে রাজমিস্ত্রী পর্বের। গত বছরের শেষের দিকের এই ‘রোমাঞ্চিত’ কাহিনী এবার শেষ হওয়ার পথে। সূত্রের খবর প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়া রিয়া ও অনন্যা ফিরছেন স্বামীর ঘরেই! রাজমিস্ত্রী পর্বের যবনিকা টানতে চলেছেন তারাই।

দুই রাজমিস্ত্রী শুভজিৎ এবং শেখরের হাত ধরে বালির দুই গৃহবধূ রিয়া এবং অনন্যার ঘর ছাড়ার ঘটনায় পড়ে গিয়েছিল হইচই। পুলিশের হাতে ধরা পড়ার পর রিয়া নিশ্চুপ ছিলেন। কিন্তু, অনন্যা জোর গলায় বলেছিলেন, ‘আমি শেখরকে ভালোবাসি। বেশ করেছি প্রেম করেছি।’ এদিকে পালটা ওই রাজমিস্ত্রীরা বলেছিলেন, ‘রাজমিস্ত্রী বলে আমরা কি মানুষ নই? আমাদের কি মন বলে কিছু নেই? আমরাও পারি ভালোবাসতে।’ অবশেষে এই নাটকের যবনিকা পড়তে চলেছে। বর্তমানে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য মিটে গিয়েছে এবং বালির দুই গৃহবধূ ফিরছেন বাড়িতেই, এমনই সূত্রের খবর।

প্রসঙ্গত, গত বছরের ১৫ ডিসেম্বর হুগলির শ্রীরামপুর থেকে এক শিশু-সহ একই পরিবারের দুই গৃহবধূ রিয়া ও অনন্যা নিখোঁজ হয়ে যান। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য। প্রথম দিকে খোঁজ পাওয়া না গেলেও বাড়ি ফেরার পথে আসানসোল স্টেশন থেকে সকলকেই আটক করে পুলিশ। রিয়া ও অনন্যাকে ছেড়ে দেওয়া হলেও অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয় দুই রাজমিস্ত্রি শেখর রায় এবং শুভজিৎ দাসকে। কিন্তু গোপন জবানবন্দি ও প্রকাশ্যেই দুই বধূ জানিয়েছিলেন তাঁরা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিলেন, কোনও অপহরণের ঘটনা ঘটেনি। এরপর পুলিশও সেই রিপোর্ট দেওয়ার পর দুই রাজমিস্ত্রির জামিন মঞ্জুর করে হাওড়া আদালত।

আরও পড়ুন- উপাচার্য নিয়োগ: জোর হোঁচট ধনকড়ের, মোক্ষম জবাব ব্রাত্যর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...