Saturday, June 27, 2026

ফের কি ‘এক’ হচ্ছেন আমির-কিরণ?

Date:

Share post:

গতবছর জুলাইয়ে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছিলেন আমির খান এবং কিরণ রাও (Aamir Khan-Kiran Rao)। বিবাহ বিচ্ছেদ হলেও পেশাগত জীবনে তার কোনও প্রভাব পড়েনি। সেখানে তাঁরা (Aamir Khan-Kiran Rao) ‘এক’ই রয়েছেন। নতুন ছবি করছেন কিরণ রাও। আর সেই ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছেন স্বয়ং আমির খান।

বলিউড (Bollywood) সূত্রে খবর, ইতিমধ্যেই নতুন ছবিটির কাজ শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহে পুনেতে (Pune) শ্যুট করেছেন কিরণ রাও। আমির এবং কিরণ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমিরকে চিত্রনাট্য শুনিয়েছিলেন কিরণ। আমিরের সেটা ভালো লাগে। পছন্দ হয়। আমির ছবিটি প্রযোজনা করতে রাজি হয়।”

আরও পড়ুন-কুণাল-সায়নীদের কড়া আক্রমণ করলেন মদন

২০১০ সালে কিরণ রাও ‘ধোবি ঘাট’ (Dhobi Ghat) ছবিটি পরিচালনা করেছিলেন। সেই সময় ওই ছবির প্রযোজক ছিলেন আমির। তার ১২ বছর পর কিরণের ছবিতে প্রযোজক হিসেবে থাকছেন সেই আমির খানই।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...