Saturday, April 4, 2026

Virat Kohli: টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি, টুইট করে জানালেন নিজেই

Date:

Share post:

টি-২০ ক্রিকেটের (T-20 Cricket) পর এবার ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ( Indian Test Captain) ছাড়লেন বিরাট কোহলি( Virat Kohli)। শনিবার টুইট করে নিজেই জানালেন সেকথা। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরই টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন কোহলি। টুইটারে কোহলি ধন‍্যবাদ জানিয়েছেন রবি শাস্ত্রী, মহেন্দ্র সিং ধোনিকে।

এদিন টুইটারে কোহলি লেখেন,”গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম, একটানা ধৈর্য দেখিয়ে দলকে একটা সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ সততার সঙ্গে এই কাজ করেছি এবং কিছু বাদ রাখিনি। কোনও একটা স্তরে এসে সবকিছুই একসময় থেমে যায় এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে, আমার কাছেও এটাই থেমে যাওয়ার সময়। এই যাত্রাপথে অনেক উত্থান এবং কিছু পতন হয়েছে। কিন্তু কখনওই চেষ্টা বা বিশ্বাসের খামতি থাকেনি। যাই করি না কেন, বরাবর নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তা হলে আমি জানি এটা সঠিক কাজ নয়। দলের প্রতি অসৎ হতে পারব না। রবি শাস্ত্রী এবং বাকি সাপোর্ট স্টাফদের প্রশংসা প্রাপ্য। ভারতীয় দল যে ভাবে একটা গাড়ির মতো ধারাবাহিক ভাবে উপরে উঠে এসেছে, সেই গাড়ির ইঞ্জিন ছিলেন ওঁরা। আমার দর্শনকে সত্যি করার জন্য তোমাদের ভূমিকা অসামান্য। মহেন্দ্র সিং ধোনিকে সব থেকে বেশি ধন্যবাদ আমাকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করার জন্য। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই বিশ্বাস ধোনির ছিল আমার ওপর।”

২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে প্রথমবার টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন বিরাট কোহলি। সেই সিরিজে প্রথম টেস্টে ধোনির চোট থাকায় অধিনায়কের দায়িত্ব সামলান কোহলি। সেই সিরিজেরই তৃতীয় টেস্টেই অবসরের কথা ঘোষণা করেন ধোনি। সেই টেস্টেও নেতৃত্বের ভার সামলান বিরাট। ধোনির টেস্ট অবসরের পর থেকেই  ভারতের টেস্ট দলের অধিনায়ক হন কোহলি।

২০২১ টি-২০ বিশ্বকাপের পরই টি-২০ অধিনায়কত্ব থেকে আচমকাই সরে দাঁড়ান বিরাট। ছোট ফর্মাটের ক্রিকেটে নতুন অধিনায়ক হন রোহিত শর্মা। এরপরই একদিনের ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হয় বিরাট কোহলিকে। নতুন অধিনায়ক হন রোহিত। এরপরই সামনে আসে বিরাট বনাম বিসিসিআই তরজা। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কোহলির তরজা দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে হয়ে উঠেছিল অন্যতম চর্চার বিষয়।

আরও পড়ুন:ATK Mohunbagan: করোনার কারণে বাতিল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম‍্যাচ

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...