Tuesday, June 9, 2026

ATK Mohunbagan: করোনার কারণে বাতিল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম‍্যাচ

Date:

Share post:

করোনার (Corona) কারণে বাতিল হয়ে গেল শনিবারের এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসির (Atk Mohunbagan-Bengaluru Fc) ম্যাচ। শনিবার এমনটা জানান হল আইএসএলের ( ISL)  পক্ষ থেকে।

যা সম্ভাবনা ছিল, তাই হল। স্থগিত হয়ে গেল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির ফিরতি লেগের গ্রুপ ম্যাচ। শনিবার আইএসএলের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয় এই বিষয়টি।

এটিকে মোহনবাগান শিবিরে করোনা সংক্রমণের জেরে বিগত কয়েক দিন ধরেই বাতিল ছিল বাগানের অনুশীলন। এদিকে সূত্রের খবর বেঙ্গালুরু এফসি শিবিরেও করোনা সংক্রমণের জেরে তারাও অনুশীলনে নামতে পারেনি। এমনকি, দুই দলের হেড কোচেরা ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হাজির হয়নি। যার ফলে জোর সম্ভাবনা ছিল শনিবারের ম্যাচ স্থগিত হওয়ার। আর শেষমেষ সেটাই হল। বাতিল হল ম‍্যাচ।

ওড়িশা এফসির পর বেঙ্গালুরু এফসি। এই ম্যাচেও মাঠে নামা হল না এটিকে মোহনবাগানের। যদিও এই দুই ম্যাচ কবে খেলা হবে, সে নিয়ে কোনও কিছু জানান হয়নি আয়োজকদের তরফ থেকে।

আরও পড়ুন:Containment Zones: সংক্রমণ বাড়তেই কলকাতায় বাড়ানো হল কনটেইনমেন্ট জোন

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...