Friday, June 26, 2026

Sourav Ganguly: টেস্ট নেতৃত্ব থেকে সরে যাওয়া কোহলিকে শুভেচ্ছা বিসিসিআই প্রেসিডেন্টের

Date:

Share post:

টি-২০ ক্রিকেটের (T-20 Cricket) পর শনিবার ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ( Indian Test Captain) থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি ( Virat Kohli)। শনিবার সন্ধ্যায় টুইট করে নিজেই জানান সেকথা। আর বিরাটের এই সিদ্ধান্ত পরই কোহলিকে শুভেচ্ছা জানায় ক্রিকেট বিশ্ব। বাদ গেলেন না বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মধ‍্যরাতে টুইট করে কোহলিকে শুভেচ্ছা জানালেন মহারাজ।

সৌরভ টুইট করে লেখেন,”বিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দ্রুত উন্নতি করেছে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে ও গুরুত্বপূর্ণ সদস্য হবে। দারুণ এক ক্রিকেটার। ওয়েল ডান।”

২০২১ টি-২০ বিশ্বকাপের পরই টি-২০ অধিনায়কত্ব থেকে আচমকাই সরে দাঁড়ান বিরাট। ছোট ফর্মাটের ক্রিকেটে নতুন অধিনায়ক হন রোহিত শর্মা। এরপরই একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বিরাট কোহলিকে। নতুন অধিনায়ক হন রোহিত। এরপরই সামনে আসে বিরাট বনাম বিসিসিআই তরজা। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কোহলির তরজা দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে হয়ে উঠেছিল অন্যতম চর্চার বিষয়।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...