Friday, June 26, 2026

North Dinajpur:চারদিন নিখোঁজ থাকার পর বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল চারমাসের শিশুর দেহ

Date:

Share post:

চারদিন নিখোঁজ থাকার পর শেষমেশ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল চারমাসের শিশুকন্যার দেহ। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে ঢাকনা বন্ধ ট্যাঙ্কের ভিতরে সদ্যজাতটি পড়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তে নেমেছে গোয়ালপোখর থানার পুলিশ।

আরও পড়ুন:Weather Forecast: কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা, শুরু পারদ পতন, জাঁকিয়ে শীত কবে?

মৃত শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় চার মাসের ওই শিশুকন্যা৷ বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে৷ শনিবার সন্ধ্যায় বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়৷ এই ঘটনায় শোকের ছায়া পুরো পরিবারে৷ অভিযোগ, অপহরণের পর শিশুকন্যাকে শৌচালয়ের ট্যাঙ্কের ভিতরে ফেলে দেওয়া হয়েছে৷

শিশুকন্যার অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়লপোখর থনার পুলিশ৷ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, বন্ধ ঢাকনা খুলে কী করে শিশুটি পড়ে গেল, ফের কী করে ঢাকনা বন্ধ হয়ে গেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পেছনে কে বা কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...