Friday, June 26, 2026

Weather Forecast: কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা, শুরু পারদ পতন, জাঁকিয়ে শীত কবে?

Date:

Share post:

কথায় আছে ‘ মাঘের শীত বাঘের গায়ে’। মাঘের শুরুতেই ফিরছে শীতের দাপট। বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে আবহাওয়া দফতরের কথামত রাজ্যজুড়ে তরতরিয়ে নামছে পারদ। রবিবার সকালে হাড়কাঁপানো শীত না থাকলেও ঠান্ডা হাওয়া বইতে দেখা গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর-পশ্চিমী বায়ু রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে। ফলে জাঁকিয়ে শীত পড়ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:Narayan Debnath: অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় নারায়ণ দেবনাথ, রয়েছেন ভেন্টিলেশনে

রবিবার ভোর থেকেই কুয়াশায় ঢেকেছে তিলোত্তমা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ক্রমশ পরিষ্কার হবে আকাশ। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৩.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।

তবে পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝার দরুন পারদপতন যেমন স্তব্ধ তেমনই, বৃষ্টির ভোগান্তির শিকার হয়েছেন বঙ্গবাসী। আগামী কয়েক দিনও কনকনে শীতের আমেজ থেকে বঞ্চিত হবে বাংলা। পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফের বঙ্গে জাঁকিয়ে শীত ফিরবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...