Saturday, April 4, 2026

India Team: জয় দিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের অভিযান শুরু ভারতের

Date:

Share post:

জয় দিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে( U19 World cup) অভিযান শুরু করল টিম ইন্ডিয়া( India)। শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তারা ৪৫ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে( South Africa)। ম‍্যাচে দুরন্ত ব‍্যাটিং অধিনায়ক যশ ধূলের। ভারতের হয়ে ৫ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা ভিকি ওতসওয়াল।

ম‍্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। প্রথমে ব‍্যাট করে নেমে ১০ উইকেট হারিয়ে ২৩২ রান করে ভারতীয় দল। দুরন্ত ব‍্যাটিং যশ ধূলের। ৮২ রান করেন তিনি। ৩৫ রান করেন কুশল তাম্বে। ৩১ রান করেন শেখ রশিদ।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৮৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়াদের হয়ে লড়াই চালান ব্রেউইস। ৬৫ রান করেন তিনি। ভালিন্টাইন কিটিমে করেন ২৫ রান। ভারতের হয়ে ৫ উইকেট নেন ওতসওয়াল, ৪ উইকেট নেন রাজ বাওয়া। একটি উইকেট নেন রাজবর্ধণ।

আগামী ১৯ জানুয়ারি ত্রিনিদাদে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত।

আরও পড়ুন:Sc EastBengal: লাল-হলুদের গোলরক্ষকের কোচের পদ থেকে ইস্তফা লেস ক্লিভলির, অরিন্দমদের নতুন কোচ মিহির সাওয়ান্ত

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...