Friday, April 3, 2026

নিজেদের হাতে খোঁড়া গর্তে এখন ধুপধাপ পদস্খলনের আওয়াজ: জাগোবাংলার সম্পাদকীয়তে বিজেপির অন্তঃকলহ

Date:

Share post:

অন্তঃকলহে জর্জরিত রাজ্য বিজেপি(BJP)। একদিকে তথাগতর ‘কামিনী কাঞ্চন’ তোপ তো অন্যদিকে বিক্ষুব্ধদের বৈঠক। এহেন পরিস্থিতিতে এবার তৃণমূল মুখপত্র জাগোবাংলার(JagoBangla) সম্পাদকীয়তে রীতিমতো তুলধোনা করা হল বঙ্গ বিজেপিকে। পাশাপাশি রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নির্দেশে চলছেন, তাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

রবিবার বিজেপির অন্তঃকলহের প্রসঙ্গ তুলে তৃণমূল মুখপত্রে লেখা হয়েছে, ‘রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে বেজায় ক্ষোভ বিরুদ্ধ গোষ্ঠীর। তাদের বিরুদ্ধে পোস্টার জেলায় জেলায়।’ বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর নির্দেশেই যে দলে রদবদল, তার ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, ‘শুভেন্দু অধিকারী পদে না থাকলেও তাঁর নির্দেশেই সুকান্ত কাজ করছেন বলে তিনিও বিদ্রোহীদের হিট লিস্টে।’ শুধু তাই নয়, ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে দিলীপ ঘোষের প্রসঙ্গও। লেখা হয়েছে, তাঁর নেতৃত্বে লোকসভায় বিজেপি সাফল্য পাওয়ার পর দলের কিছু নেতা কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়েছিলেন, বাংলায় বিজেপি-র ক্ষমতায় আসার কথা ছিল, আসেনি দিলীপ ঘোষের কারণে। বংলার গন্ধ না জানা নেতারা এই সব কূটকচালির করা নেতাদের কথায় ভুলে ছিলেন। বিধানসভায় তার ফল পেয়েছেন। নিজেদের হাতেই নাড্ডারা বাংলায় নিজেদের গর্ত খুঁড়েছেন। সেখানে এখন ধুপধাপ পদস্খলনের আওয়াজ। ফলে তথাগতই ঠিক বলেছেন, বাংলায় বিজেপির সমাধি তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...