Thursday, March 26, 2026

প্রয়াত নেপালি সঙ্গীত শিল্পী কুমার সুব্বা, শোকপ্রকাশ মমতার

Date:

Share post:

চলে গেলেন প্রখ্যাত নেপালি সঙ্গীত শিল্পী কুমার সুব্বা। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৮ বছর। লেবং, দার্জিলিং-এর বাসিন্দা ছিলেন তিনি, গতকাল রাতে শিলিগুড়ির একটি হাসপাতালে মারা যান প্রতিভাবান শিল্পী।

কুমার সুব্বা নেপালি চলচ্চিত্র সহ থিয়েটারে গান গেয়েছেন। এছারাও একাধিক গান গেয়েছেন অল ইন্ডিয়া রেডিওর জন্যও। শুধু নেপাল নয় সারা বিশ্বে ওনার গান খ্যাতি অর্জন করে তাঁর গান। পশ্চিমবঙ্গ সরকারের গান ও নাটক ইউনিট এর সাথেও দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাঁর, যদিও পরবর্তী কালে পশ্চিমবঙ্গ সরকারের গান ও নাটক ইউনিট থেকে অবসর নিয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘সঙ্গীত সম্মান’ প্রদান করে ২০১২ সালে।
প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগত সহ একাধিক শিল্পী মহলে। আজ সকালে শোক প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী শোকবার্তায় জানিয়েছেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি প্রখ্যাত নেপালি গায়ক কুমার সুব্বার মৃত্যুর সংবাদ পেয়েছি। অত্যন্ত প্রতিভাবান শিল্পী লেবং, দার্জিলিং-এর বাসিন্দা এবং তিনি গতকাল রাতে শিলিগুড়ির একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। কুমার সুব্বা নেপালি চলচ্চিত্র, থিয়েটার এবং অল ইন্ডিয়া রেডিওর জন্য গান গেয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের গান ও নাটক ইউনিট থেকে অবসর নিয়েছিলেন।”

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...