Friday, June 26, 2026

বিজেপি ছাড়লেই আর টিকিট নয় সমাজবাদী পার্টিতে!

Date:

Share post:

বিজেপি ছেড়ে এসেই কেউ যদি ভাবেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) টিকিট পাওয়া যাবে, তা আর হবে না। ভোটের মুখে টিকিটপ্রত্যাশী দলবদলুদের বার্তা দিয়ে ঘোষণা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। উত্তরপ্রদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ।

যোগী সরকার (Yogi Adityanath Government ( থেকে পদত্যাগ করা দুই মন্ত্রী সহ সাতজন প্রাক্তন বিধায়ককে স্বাগত জানানোর ২৪ ঘণ্টা পর শনিবার সকালে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এই অবস্থান জানান। তিনি বলেন, সমাজবাদী পার্টিতে কোনও বিজেপি বিধায়ক বা মন্ত্রীর জন্য আর কোনও জায়গা নেই।

টিকিটপ্রত্যাশীদের বিষয়ে অখিলেশ লখনউতে সাংবাদিকদের বলেন, আমি আর কোনও বিজেপি বিধায়ক বা মন্ত্রীকে নেব না। বিজেপি চাইলে তাদের নেতাদের টিকিট দেবে না। আমি কী করতে পারি?
উল্লেখ্য, সমাজবাদী পার্টি (Samajwadi Party) প্রধান শুক্রবার  দুই প্রাক্তন মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য এবং ধরম সিং সাইনি এবং আরও পাঁচজন বিজেপি বিধায়ক এবং শাসক জোটের সহযোগী আপনা দলের একজন বিধায়ককে দলে নিয়েছেন। অনগ্রসর শ্রেণির বেশ কিছু প্রভাবশালী নেতা দলবদল করায় বিজেপির উত্তরপ্রদেশের ক্ষমতা দখল সহজ হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: Weather Forecast: কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা, শুরু পারদ পতন, জাঁকিয়ে শীত কবে?

অখিলেশ যাদবের এদিনের ঘোষণাটি এসেছে মূলত ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ (Chandrashekhar Azad), আজাদ সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টির মধ্যে আসন ভাগাভাগির আলোচনা ভেঙে যাওয়ার পর। অখিলেশ যাদব বলেন, আমরা এখন বলছি আমরা আর কোনও নেতাকে সমাজবাদী পার্টিতে নিতে পারব না। মানুষকে একত্রিত করতে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি কিন্তু তারপর এখন আর কাউকে নেওয়ার সুযোগ নেই। রাজনৈতিক মহলের বক্তব্য, ভোটের মুখে বিজেপি বা অন্য দলত্যাগীদের ঢালাও টিকিট দেওয়া হলে ত্যাগ স্বীকার করতে হবে সমাজবাদী পার্টির যোগ্য টিকিট প্রত্যাশীদের। এতে সপার অন্দরে ক্ষোভ বাড়তে থাকবে। তাই আগেভাগেই ব্রেক কষলেন অখিলেশ যাদব।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...