Monday, March 16, 2026

শেষ মুহূর্তে পাঞ্জাবে ভোট পিছনোর আর্জি জানিয়ে কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রী চান্নির

Date:

Share post:

নির্বাচনের(Election) দিনক্ষন ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামি ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাব সহ দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। তবে শেষ বেলায় এসে এই নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানাল কংগ্রেস(Congress)। দাবি জানানো হয়েছে, ১৪ ফেব্রুয়ারি নয় আরও ৬ দিন পিছিয়ে দেওয়া হোক এই নির্বাচন। এই দাবিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi)।

কিন্তু কেন হঠাৎ নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী? কমিশনকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি পাঞ্জাবের দলিত শিখদের ধর্মগুরু রবিদাসের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকেই বেনারসে তীর্থ করতে যাবেন প্রায় ২০ লক্ষ দলিত শিখ। ১৪ ফেব্রুয়ারি ভোট হলে এই ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন। নির্বাচন কমিশনের কাছে তাঁর অনুরোধ, ভোটের দিন অন্তত ৬ দিন পিছিয়ে দেওয়া হোক, যাতে এই ২০ লক্ষ ভোটার বেনারস থেকে ফিরে এসেও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব (Punjab), মণিপুর এবং গোয়ার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই হিসেবে ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাবের ১১৭ আসনে হবে নির্বাচন। কমিসনের তরফে দিনক্ষণ ঘোষণার পর মুখ্যমন্ত্রী নিজে তখন কমিশনের (Election Commission) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। এখন হঠাৎ দিন পরিবর্তনের আবেদনে সরব হলেন তিনি। যদিও, শেষ মুহূর্তে চান্নির এই চাবি কমিশন আদৌ মানবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

spot_img

Related articles

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...