Sunday, June 28, 2026

Shaoli Mitra: হঠাৎ চলে গেলেন শাঁওলি মিত্র

Date:

Share post:

চলে গেলেন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। সেই সঙ্গে বাংলা অভিনয় জগতের একটি ধারার সমাপ্তি। শম্ভু মিত্র-তৃপ্তি মিত্রর কন্যা শাঁওলি প্রয়াত হন রবিবার বিকেল ৩.৪০ মিনিটে তাঁর বেহালার বাড়িতে। সিরিটি শ্মশানে শেষকৃত্য হয়। বয়স হয়েছিল ৭৪।

শাঁওলি মিত্র বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। কিন্তু হাসপাতালে গিয়ে চিকিৎসায় ছিল তাঁর প্রবল অনীহা। বাড়িতে এবং জনান্তিকে থাকতেই পছন্দ করতেন। বছর দুয়েক আগে বারবার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পরেই একটি উইল লিখে দিয়ে গিয়েছিলেন। সেখানে বাবা শম্ভু মিত্রর মতোই চেয়েছিলেন, তাঁর মৃতদেহ যেন কোথাও প্রদর্শিত না হয়। লোকচক্ষুর আড়ালেই যেন শেষকৃত্য করা হয়। তাঁর সেই ইচ্ছাই পূরণ করেন স্বজনরা। এই কাজ সম্পন্ন করেন অর্পিতা ঘোষ, সায়ক চট্টোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়রা।

মঞ্চ আর চলচ্চিত্র, দুই জায়গাতেই অভিনয় করেছেন শাঁওলি। বাংলা নাটকের মঞ্চে তাঁর ‘নাথবতি অনাথবৎ’ অসাধারণ সৃষ্টি। প্রায় দু’ঘন্টার নাটকে তিনি ছিলেন একক অভিনেত্রী। ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে বঙ্গবালার ভূমিকায় অভিনয় করেছেন। অভিনয় করেছেন বিতত বিতংশ, পুতুলখেলা, একটি রাজনৈতিক হত্যা, হযবরল, কথা অমৃতসমান, লঙ্কাদহন, চণ্ডালী, পাগলা ঘোড়া, পাখি, গ্যালিলিও’র জীবন, ডাকঘর, যদি আর এক বার নাটকে।

২০০৩ সালে সঙ্গীত নাটক অ্যাকাদেমি পুরস্কার, ২০১১ সালে রবীন্দ্র সার্ধজন্মশতবর্ষ কমিটির চেয়ারপার্সন, ২০০৯ সালে পদ্মশ্রী এবং ২০১২ তে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন।

আরও পড়ুন- Dilip Ghosh: দলের নেতাকে প্রকাশ্যে মাতাল-চিটিংবাজ বলা ঠিক নয়, বিক্ষুব্ধদের বার্তা দিলীপের

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...