Wednesday, June 17, 2026

‘বিষ মদ’ খেয়ে বিহারে মৃত ১৩, গ্রেফতার ৩৪

Date:

Share post:

মদ নিষিদ্ধ বিহারে (Bihar) চোলাই মদ খেয়ে মৃত্যু ১৩ জনের। আরও ৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের দৃষ্টিশক্তি চলে যেতে পারে বলে সূত্রের খবর। বিষ মদকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৩৪ জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ (Bihar Police)।

ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দায় (Nalanda)। এসপি নালন্দা অশোক মিশ্র (Ashok Mishra) জানিয়েছেন, এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে এখনও কয়েকজন চিকিৎসাধীন। মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে পুরো মৃত্যু্র কারণ পরিষ্কার হবে। নালন্দার জেলা শাসক শশাঙ্ক শুভঙ্কর (Shashank Subhankar) জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষ মদ খেয়েই ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: বিজেপি ছেড়ে “সপা” তে দারা সিং, শক্ত হচ্ছে অখিলেশের হাত

অন্যদিকে বিষমদকাণ্ডে ক্রমশ জলঘোলা হচ্ছে রাজনৈতিক স্তরে। বিজেপি (BJP) রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল (Sanjay Jayswal) অভিযোগ তুলেছেন, প্রশাসনিক আধিকারিকরাও এই কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। এর পাল্টা দিয়ে বিহারের শিক্ষামন্ত্রী তথা জেডিইউ (JDU) নেতা বিজয় কুমার চৌধুরী (Vijay Kumar Chowdhury) বলেছেন, সরকার মদ নিষিদ্ধ করে যথার্থ কাজ করেছিল।

 

Related articles

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...