Friday, April 3, 2026

চালক অসুস্থ, ১০ কিমি বাস চালিয়ে সহযাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলেন মহিলা যাত্রী

Date:

Share post:

সম্প্রতি, মহিলা ও শিশুদের নিয়ে পুনের উপকণ্ঠ সিরুরে একটি অ্যাগ্রো-ট্যুরিজম কেন্দ্রে পিকনিকে একটি বাসটি গিয়েছিল। কিন্তু সন্ধ্যায় ফেরার পথে ঘটে ঘোর বিপত্তি। অসুস্থ বোধ করায় জঙ্গল পথে একটি নির্জন জায়গায় বাসটিকে দাঁড় করিয়ে দেন চালক। একদিকে চালকের অসুস্থতা, তাঁর দ্রুত চিকিৎসার প্রয়োজন। অন্যদিকে জঙ্গলের মধ্যে মহিলা শিশুদের নিয়ে দাঁড়িয়ে বাস।

সকলের মধ্যে যখন হৃৎকম্প শুরু হয়েছে, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় বাসেরই মহিলা যাত্রী। নাম যোগিতা সাতাব। যেটা তিনি করলেন, তা আজ ইতিহাস। ওই মহিলা প্রায় ১০ কিলোমিটার বাসটিকে চালিয়ে গন্তব্যে নিয়ে যান। তার আগে যাত্রীসমেত বাস নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা করান চালককে।

আরও পড়ুন:প্রয়াত নেপালি সঙ্গীত শিল্পী কুমার সুব্বা, শোকপ্রকাশ মমতার

এই ঘটনায় রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন যোগিতা সাতাব। তাঁর বাস চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই মহিলাকে কুর্নিশ জানাতে ভোলেননি নেটিজেনরা। নার্ভাস না হয়ে বরং ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলার জন্য তাঁর তারিফ করেছে সবাই।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত ৭ জানুয়ারি মহিলা ও শিশুদের নিয়ে পুনের উপকণ্ঠ সিরুরে একটি অ্যাগ্রো-ট্যুরিজম কেন্দ্রে পিকনিক করতে গিয়েছিল বাসটি। জঙ্গলের মধ্যেই বাসটিকে দাঁড় করিয়ে দেন অসুস্থ চালক। সেই বাসেই ছিলেন যোগিতা সাতাব। তিনি বলেন, ‘’আমি গাড়ি চালানো জানতাম। তাই সকলের কথা ভেবে স্টিয়ারিংয়ে বসি। মনে হয়েছিল চালককে হাসপাতালে পৌঁছে দেওয়া দরকার। তাই প্রথমে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। এরপর বাস নিয়ে গন্তব্যে পৌঁছাই। প্রত্যেককে ভালভাবে বাড়ি পৌঁছেছে।”

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...