Monday, April 6, 2026

Anubrata Lottery Update: লটারিতে পাওয়া টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে চান অনুব্রত

Date:

Share post:

লটারি জিতেছেন অনুব্রত মণ্ডল! এই খবরে সোমবার তোলপাড় হয় বীরভূম। ডিয়ার লটারির ওয়েব সাইটে দেখা যায় ডিসেম্বর মাসের তাদের লটারিতে এক কোটি টাকা পেয়েছেন বোলপুরের অনুব্রত মণ্ডল। তাঁর ছবি দিয়েই সেই খবর প্রকাশিত হয়েছে। তাতে দাবি করা হয়েছে, ৭ ডিসেম্বর ২০২১, রাত ৮টার খেলায় 89H 54045, এই নম্বরের টিকিটে প্রথম পুরস্কার, এক কোটি টাকা পেয়েছেন বোলপুরের অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। যার টিকিট মূল্য ছিল ছ টাকা। কিন্তু লটারি টিকিট (Lottery Ticket) করার অভ্যাস নেই অনুব্রত মণ্ডলের। তাহলে এটা কীকরে হল? নিজেই বিষয়টি খোলসা করেছেন অনুব্রত। জানিয়েছেন, তিনি নন, তাঁর কিছু ঘনিষ্ঠ কয়েকজন একসঙ্গে বেশকিছু টিকিট কেটেছিলেন। তার মধ্যে একটা টিকিট তাঁরা কাটেন অনুব্রত মণ্ডলের নামে। আর অবাক করে সেই টিকিটটিই পায় ১ কোটি টাকার প্রথম পুরস্কার। কিন্তু এই টাকা রাখতে চাননি অনুব্রত। সঙ্গে সঙ্গেই তিনি যোগাযোগ করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে। তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দান করতে চান। তবে, মুখ্যমন্ত্রী বলেন, কেউ পুরস্কার হিসেবে কোনও টাকা যদি জেতেন তা নিয়ে তার কোনও তাঁর কোনও মতামত দেওয়ার নেই। সেটা তিনি তাঁর ইচ্ছামতোই খরচ করতে পারেন। এ বিষয়ে তিনি বা দল কেউ তাঁকে কোনও নির্দেশ দেবে না।

আরও পড়ুন- Babul Suprio: বাংলার ট্যাবলো বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ‘সস্তা রাজনীতি’র অভিযোগে সরব বাবুল সুপ্রিয়

 

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...