Saturday, April 4, 2026

বিজেপি-কংগ্রেস দুই দলকেই ধুয়ে দিলেন কুণাল, কেন জানেন ?

Date:

Share post:

সোমবার সকাল থেকেই একের পর এক জেলায় বিজেপির বিদ্রোহীদের পোস্টারে পোস্টারে ছয়লাপ বিভিন্ন এলাকা। সেখানে সুকান্ত-শুভেন্দু-অমিতাভকে দালাল বলে উল্লেখ করে ভরিয়ে দেওয়া হয় নানান কটূক্তিতে। পোস্টার পড়ে কলকাতায় বিজেপির সদর দফতর মুরলি ধর সেন লেনের অফিসেও। এপ্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বিজেপি মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। নিজের দলের কর্মীদের কাছেও নেই গ্রহণ যোগ্যতা। তৃণমূল কংগ্রেস এর সঙ্গে যুক্ত না। আদি বিজেপি বনাম নব্য বিজেপির সঙ্গে ক্ষণস্থায়ী বিজেপির লড়াই।

এর মধ্যেই ওঠে অমিত মালব্য টুইট প্রসঙ্গ। কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, অমিত মালব্যর টুইট করার অভ্যাস। তথাগত রায়ের কামিনী কাঞ্চন নিয়ে বলেন, পোর্ট এর গেস্ট হাউসে বৈঠক করেছেন। আগে নিজের ঘর সামলান। দিলীপ ঘোষের ” কেহিপে নিগাহে কাহপে নিশানা ” পদ হারিয়ে উনি বিরোধীদের উদ্বুদ্ধ করছেন।

আরও করুন – Kunal Ghosh: কঁহি পে নিগাহে, কঁহি পে নিশানা: দিলীপকে কেন একথা বললেন কুণাল! 

কল্যাণ বান্দ্যোপাধ্যায় ও মদন মিত্র প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি কুণাল। তিনি স্পষ্ট জানান, “কল্যাণ বান্দোপাধ্যায় কে ঘিরে যে ইস্যু তার চ্যাপ্টার ক্লোজড। তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে সুখী পরিবার।
গোয়া রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কংগ্রেসের অধীর চৌধুরীকেও তোপ দেগে কুণাল বলেন, গোয়াতে কিভাবে বিজেপি এতদিন সরকারে থাকল আগে সেটা বলুন। গোয়া তে কংগ্রেস এতদিন কেন সরকার গঠন করতে পারে নি? তাহলে বিরোধীদের কেনো বাধা দিচ্ছেন। কেনো তারা বিজেপি সরকার কে থামাতে পারেনি ? মানুষ তৃণমূল কংগ্রেস কে চাইছে। তাই তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব পালন করছে।কংগ্রেসকে বাংলায় শূন্যতে নামিয়েছেন।

তবে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ দেওয়া নিয়ে তথাগত রায়ের টুইট কে সমর্থন করে কুণাল ঘোষ বলেন, প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ দেওয়া চূড়ান্ত অপমানজনক। বাংলার সম্মান নিয়ে তারা ভাবছেন না, তথাগত রায়ের টুইট করে ভালো করেছেন এটা বাংলার সম্মানের ব্যাপার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তো আগেই প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।নেতাজির নামে ট্যাবলো বাদ দেওয়াটা লজ্জার।সবার প্রতিবাদ জানানো উচিত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...