Tuesday, April 7, 2026

Pat Cummins: অ‍্যাশেজ জয়ের পরই নেতা কামিন্স মন জিতলেন নেটিজেনদের, রইল ভিডিও

Date:

Share post:

ইংল‍্যান্ডকে ( England) পঞ্চম টেস্টে হারিয়ে পাঁচ ম‍্যাচের অ‍্যাশেজ জিতেছে অস্ট্রেলিয়া ( Australia)। সিরিজের ফলাফল ৪-০। আর এর জেরে পুরো ক্রিকেট বিশ্বের কাছে প্রশংসা  মাতছেন প্যাট কামিন্সরা। আর এই ম‍্যাচের পর কামিন্স টেস্ট ক্যাপ্টেন হিসাবে শুধু প্রথম অ‍্যাশেজ জিতলেন না, পুরস্কার অনুষ্ঠানে ক্রিকেট অনুরাগীদের মনে জায়গা করে নেন কামিন্স। হোবার্টে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে ১৪৬ রানে হারিয়ে অ্যাশেজ ট্রফি জয়ের উন্মাদনায় মেতেছিল অস্ট্রেলিয়া দল। কিন্তু এই উদযাপনের সময়, অধিনায়ক প্যাট কামিন্স এমন এক কাজ করলেন, যা হৃদয় জিতে নিয়েছেন নেটিজেনদের।

ঘটনার সূত্রপাত, যখন অ্যাশেজ ট্রফি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয়, খেলোয়াড়রা শ্যাম্পেনের বোতল খোলার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু নিজের ধর্মীয় বিশ্বাসের জেরে সেই উদযাপন থেকে দূরে সরে যান তারকা ব্যাটার উসমান খাওয়াজা। আর তা দেখে প্যাট কামিন্স তার সতীর্থদের বোতল সরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং তারপর খাওয়াজাকে ওই উদযাপনে যোগ দিতে বলেন। আর এই ছোট্ট কাজটিই বড় উদাহরণ হিসেবে উঠে এসেছে ক্রিকেট জগতে। আর ভিডিও নিমিষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:Bcci: বোর্ডের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কোহলি

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...