Saturday, June 27, 2026

বিজেপির বিদ্রোহীদের বনভোজন, সেলিব্রেশন, শান্তনুর উপস্থিতিতে পরবর্তী রণকৌশল

Date:

Share post:

জমে উঠল বিজেপির (BJP) বিদ্রোহীদের বনভোজন। বনগাঁর গোপালনগরের রঘুনাথপুরে সকাল থেকে চলছে তোড়জোড়। মূলত মতুয়াদের চাপেই যে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য কমিটি সহ সমস্ত কমিটি ভেঙে দিতে বাধ্য হয়েছে এটা কার্যত প্রমাণিত। একইসঙ্গে বনভোজনের আড়ালে নিজেরা আরও একবার সংঘবদ্ধ হয়ে পরবর্তী কর্মসূচী সাজিয়ে নিলেন। এর আগে বিদ্রোহীরা পোর্ট ট্রাস্ট এবং গতকাল শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বাড়িতে বৈঠক করেছেন। ঘনঘন বৈঠকে বসতে হচ্ছে কারণ নতুন মঞ্চ তৈরি হচ্ছে। ফলে সেই মঞ্চের রূপরেখা কী হবে, কীভাবে কাজ হবে তা দেখতেই বারবার বৈঠকে বসা।

শান্তনু ঠাকুরের উপস্থিতিতে রাজ্য বিজেপির (BJP) বিদ্রোহীদের নিয়ে সোমবার দুপুরে বনভোজন গোপালনগর দক্ষিণ মন্ডলের সভাপতি হরিশঙ্কর সরকারের বাড়িতে। মেনুতে রয়েছে সাদা ভাত, ভেজ ডাল, মাছের কালিয়া, চিকেন কষা, স্যালাড, পাপড়, চাটনি এবং মিষ্টি।

আরও পড়ুন-বাংলার ট্যাবলো বাতিল নেতাজির অপমান: কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ বুদ্ধিজীবী মহল

বনভোজনে উপস্থিত ছিলেন বনগাঁ সংসদ শান্তনু ঠাকুর, গাইঘাটার বিজেপি বিধায়াক সুব্রত ঠাকুর ও নাদিয়ার কৃষ্ণগঞ্জের বিজেপি বিধায়ক আশীষ কুমার বিশ্বাস, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া, রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু এবং রীতেশ তিওয়ারি।

বনভোজনে রীতিমতো উৎসব-উদ্দীপনা, গান, বাজনা চলছে। এবং তিন জন নেতার বিরুদ্ধে বিষোদ্গার। এরপর নিজেদেরমধ্যে গোলটেবিল বৈঠক। বিদ্রোহ পর্বে কী কী পদক্ষেপ হবে তা নিয়ে আলোচনা।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...