Friday, June 26, 2026

Rafael Nadal: জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু নাদালের

Date:

Share post:

জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন ( Australian Open) শুরু করল রাফায়েল নাদাল (Rafael Nadal)। সোমবার প্রথম রাউন্ডে তিনি উড়িয়ে দিলেন আমেরিকার মার্কোস জিরোনকে। ম‍্যাচের ফলাফল ৬-১, ৬-৪, ৬-২।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান নাদাল। আমেরিকার মার্কোস জিরোনকে দাঁড়াতেই দেননি স্প‍্যানিশ টেনিস তারকা। রড লেভার এরিনায় জিরোনকে পাঁচ বার ব্রেক করেছেন নাদাল। পাশাপাশি মেরেছেন ৩৪টি উইনার।

ম‍্যাচ শেষে এদিন সাংবাদিক সম্মেলনে নাদাল বলেন,” চোট পাওয়ার পর ফিরে আসা কখনওই সহজ নয়। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। তবে আমি ইতিবাচক। এখানে আসার আগে তিনটি ম্যাচ জিতেছি গত সপ্তাহে। গত কয়েকটা মাস খুবই কঠিন গিয়েছে। তারপরেও যে ভাবে গোড়ালির চোট সামলে খেলেছি তাতে আমি খুশি। এই পারফরম্যান্সই ধরে রাখতে চাই আমি।”

আরও পড়ুন:Pat Cummins: অ‍্যাশেজ জয়ের পরই নেতা কামিন্স মন জিতলেন নেটিজেনদের, রইল ভিডিও

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...