Friday, June 26, 2026

Anubrata: লটারি জিতেছেন কেষ্টদা! সরগরম বীরভূম, গুজব ওড়ালেন অনুব্রত

Date:

Share post:

লটারি জিতেছেন কেষ্টদা! এই খবরে সরগরম বীরভূম। কারণ, এই দাবি ডিয়ার লটারির ওয়েব সাইটের। আর এই খবরে বিড়ম্বনায় অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। কারণ, লটারি টিকিট (Lottery Ticket) কাটার অভ‍্যেস তাঁর কোনোদিনই নেই। অথচ এই খবর চাউর হতেই একের পর এক ফোন। “কেষ্টদা আপনি কি এক কোটি টাকা লটারিতে পেয়েছেন?”
যাঁর নামে পুরস্কারের ঘোষণা সেই অনুব্রত মণ্ডল অবশ্য তাঁর ঘনিষ্ট মহলে এই গুজব উড়িয়ে দিয়েছে। যদিও এই সাইটের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

সোমবার দুপুর থেকে বীরভূমে (Birbhum) চাঞ্চল্য। ডিয়ার লটারির ওয়েবসাইটে জানানো হয়, ডিসেম্বর মাসের তাদের লটারিতে এক কোটি টাকা পেয়েছেন বোলপুরের অনুব্রত মণ্ডল। তাঁর ছবি দিয়েই সেই খবর প্রকাশিত হয়েছে। তাতে দাবি করা হয়েছে, ৭ ডিসেম্বর ২০২১, রাত ৮টার খেলায় 89H 54045, এই নম্বরের টিকিটে প্রথম পুরস্কার, এক কোটি টাকা পেয়েছেন বোলপুরের অনুব্রত মণ্ডল। যার টিকিট মূল্য ছিল ছ টাকা।

আরও পড়ুন:শিরোমণি গড়ে লক্ষ্মীবাঈ-এর ছবি, সরানোর আবেদন ‘ভালোবাসি কর্ণগড়’ সংগঠনের

অনুব্রত মণ্ডলের ছবি দিয়েই সেই দাবি ডিয়ার লটারির নিজস্ব ওয়েবসাইটে করা হয়েছে। সোমবার, দুপুর ১টার ফলাফল প্রকাশিত হয়েছে। এরপরেই জেলাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও অনুব্রত মণ্ডল বা তার ঘনিষ্ঠজনরা এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এক ব্যক্তির দাবি, “লটারি টিকিট কেনার অভ্যাস কেষ্টদার নেই।”

তাহলে এমন দাবি কীভাবে অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হল! এ বিষয়ে ডিয়ার সাপ্তাহিক লটারি তরফ থেকেও কোনো মন্তব্য করা হয়নি। এই ঘটনার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে চলেছেন কি না তা এখনো জানাননি অনুব্রত মণ্ডল।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...