Tuesday, April 7, 2026

Sc EastBengal: নতুন কোচের হাত ধরে অনুশীলনে নামল এসসি ইস্টবেঙ্গল

Date:

Share post:

অবশেষে অনুশীলনে নামল এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। করোনার ( Corona) আবহের মধ‍্যে সবরকম সর্তকতা অবলম্বন করে নতুন কোচ মারিও রিভেরার অধীনে সোমবার অনুশীলনে নামে লাল-হলুদ ব্রিগেড।

আগামী ১৯ জানুয়ারি পরবর্তী ম‍্যাচে নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ এফসি গোয়া। এদিকে এফসি গোয়া রবিবার থেকেই অনুশীলন শুরু করেছে। এখনও অবধি এই ম্যাচ জারি রয়েছে, এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, দুই দলের কয়েকজন ফুটবলার করোনায় আক্রান্ত । জানা গিয়েছে এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন তারা।

এদিন লাল-হলুদে যোগ দিয়ে মারিও বলেন,” আমাদের এটি এখন কঠিন সময়। কিন্তু আমরা তৈরি লড়াই করার জন‍্য। একটি একটি ম‍্যাচ নিয়ে ভাবব। আমাদের পাশে থাকুন।”

এদিকে লাল-হলুদের অনুশীলনে যোগ দিলেন শুভ ঘোষ। মরশুমের প্রথম দিকে লাল-হলুদের প্রাক্তন কোচ মানোলো দিয়াজের পছন্দ না হওয়ায় বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাকে। কিন্তু লাল-হলুদের বর্তমান পরিস্থিতি এবং নতুন কোচ আসতেই আবারও লাল-হলুদের জার্সি গায়ে অনুশীলনে নামলেন বাঙালি এই ফুটবলার।

আরও পড়ুন:Novak Djokovic: করোনার টিকা না নিলে ফরাসি ওপেনেও অনিশ্চিত জোকার

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...