Saturday, June 27, 2026

Novak Djokovic: করোনার টিকা না নিলে ফরাসি ওপেনেও অনিশ্চিত জোকার

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না নোভাক জোকোভিচের (Novak Djokovic) । করোনার (Corona) টিকা না নেওয়ার কারণে দু’ দুবার জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। যার জেরে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি জোকার। এবার আরও এক গ্র্যান্ডস্ল্যামে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে গেল জোকাভিচের। যদি করোনার টিকা না নেন, তাহলে জকোভিচকে ঢুকতে দেবে না ফরাসি সরকার। আর এর ফলে ফরাসি ওপেন অর্থাৎ রোলাঁ গারোস খেলা অনিশ্চিত হয়ে গেল জকোভিচের জন্য। সোমবার ফ্রান্সের ক্রীড়ামন্ত্রক ঘোষণা করে, দেশের নয়া টিকা আইনের জেরে কোনও ছাড় দেওয়া হবে না। ফলে যারা টিকা নেননি, তাদের ফ্রান্সে ঢুকতে দেওয়া হবে না।

এই নিয়ে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রক বলেছেন,”নিয়মটি সহজ। টিকাকরণ নিয়ম প্রয়োগ করা হবে। পেশাদার ক্রীড়াবিদ থেকে শুরু করে দর্শক, প্রত্যেকের ক্ষেত্রে এই নিয়ম খাটবে। তবে হ্যাঁ, রোলাঁ গারোসের কথা বললে, সেটি মে মাসে হবে। পরিস্থিতি তখন হয়ত বদলে যেতে পারে, এবং আশা করছি ততদিনে আরও অনুকূল হবে। তাই আমরা দেখব বিষয়টি, তবে কোনও ছাড় দেওয়া হবে না।”

ফলে এটি স্পষ্ট, যদি জকোভিচ করোনার টিকা না নেন, তবে রোলাঁ গারোস তেও অনিশ্চিত জোকার।

আরও পড়ুন:Rafael Nadal: জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু নাদালের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...