Monday, April 6, 2026

ট্যাবলো-বিতর্ক: মুখ্যমন্ত্রীর চিঠির পর প্রধানমন্ত্রীকে বাংলার ট্যাবলোয় অনুমতি দেওয়ার অনুরোধ তথাগতর

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) চিঠির পর এবার ট্যাবলো বিতর্কে (Tableau Controversy) মুখ খুললেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। টুইটারে পশ্চিমবঙ্গের (West Bengal) ট্যাবলোর অনুমতি দেওয়ার অনুরোধ করেন বর্ষীয়ান বিজেপি নেতা।

তথাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) লেখেন,”প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন: অনুগ্রহ করে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমতি দিন। এতে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) বীরত্বের চিত্র তুলে ধরা হয়েছে যা নেতাজির সংগঠন আইএনএ (INA) ব্রিটিশদের বিশ্বাসকে নাড়িয়ে তাদের দ্রুত দেশ ছাড়তে বাধ্য করেছিল।”

আরও পড়ুন-বিপ্লবের “মজার মুল্লুক” ত্রিপুরায় এবার মাধ্যমিক- উচ্চমাধ্যমিকের খাতা দেখবেন মৃত শিক্ষকরা!

সাধারণতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে প্রতিটি রাজ্য থেকে একটি করে ট্যাবলো (Tableau Controversy) পাঠানো হয়। কিন্তু এই বছর সেই তালিকা থেকে বাদ গিয়েছে পশ্চিমবঙ্গের নাম। ২০২০ সালে ঠিক এমনটাই হয়েছিলে। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে রবিবার প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লেখেন, “দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলা অগ্রণী ভূমিকা নিয়েছিল। তাই কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলার (West Bengal) মানুষে ব্যথিত হয়েছেন।”

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...