Friday, June 26, 2026

বিপ্লবের “মজার মুল্লুক” ত্রিপুরায় এবার মাধ্যমিক- উচ্চমাধ্যমিকের খাতা দেখবেন মৃত শিক্ষকরা!

Date:

Share post:

অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে রাজ্যের ১০ হাজার শিক্ষকের চাকরি। শিক্ষাক্ষেত্রকে এবার এক হাস্যকর পর্যায়ে নিয়ে গেল ত্রিপুরায় (Tripura) বিজেপি (BJP) পরিচালিত বিপ্লব দেব (Biplab Dev) সরকার। স্কুল আছে, পড়ুয়া আছে কিন্তু শিক্ষক নেই। যা নিয়ে আন্দোলন করছে রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসা তৃণমূল কংগ্রেস (TMC)। আগামী প্রজন্ম এবং ছাত্র-ছাত্রীদের জীবন নিয়ে ছেলে খেলা শুরু করেছে রাজ্য সরকার। বিপ্লব দেবের মজার মুল্লুকে শিক্ষা দপ্তরের দায়িত্বে অযোগ্য শিক্ষামন্ত্রী (Education Minister)। গত ৫ জানুয়ারি তৃণমূলের রাজভবন অভিযানে অযোগ্য শিক্ষামন্ত্রীকে হটানো ছিল অন্যতম দাবি।

আরও পড়ুন-ভোট-করোনাতেও থমকে যায়নি, ৯ মাসে রূপশ্রীর টাকায় রাজ্যে বিয়ে আড়াই লক্ষ কন্যার

তবে এবার যা হলো, তা আগের সবকিছুকে ছাপিয়ে গেল। ত্রিপুরায় (Tripura) বিপ্লব দেব জমানায় এবার “মৃত শিক্ষক” দেখবেন পরীক্ষার খাতা। দিন দিন নিজেদের হাস্যস্পদ করে তুলছে ত্রিপুরা সরকারের শিক্ষাদপ্তর। বিজেপি পরিচালিত এই রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের নানাবিধ তুঘলকি সিদ্ধান্তে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। এবার নতুন বিতর্ক খাতা দেখা নিয়ে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক প্রথম পর্যায়ের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য সম্প্রতি শিক্ষকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে অনেকেই মারা গিয়েছেন। এমন অনেক শিক্ষক রয়েছেন যাঁরা অনেক আগেই অবসর নিয়েছেন।

শিক্ষাদপ্তরের এমন ভূমিকায় চোখ কপালে উঠেছে ত্রিপুরার শিক্ষামহলে। প্রশ্ন উঠছে, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ছেলে খেলা করার অধিকার কে দিয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও তাঁর মন্ত্রিসভার অযোগ্যদের?

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...