Monday, April 6, 2026

বিজেপির সদর দফতরে বিদ্রোহীদের পোস্টার, সরাতে লোক ভাড়া করতে হলো ক্ষমতাসীনদের

Date:

Share post:

এবার সদর দফতরে কামান দাগলেন বিজেপির বিদ্রোহীরা। সোমবার সকাল থেকেই একের পর এক জেলায় দলের বিদ্রোহীদের সম্ভাব্য নতুন মঞ্চ শ্যামাপ্রসাদ মুখার্জি ও পিআর ঠাকুর মঞ্চের পোস্টারে ছয়লাপ হয় এলাকা। সেখানে সুকান্ত-শুভেন্দু-অমিতাভকে দালাল বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আরও কটূক্তি। পোস্টার পড়ে কলকাতায় বিজেপির সদর দফতর মুরলি ধর সেন লেনের অফিসেও। কে বা কারা লাগিয়েছে তা বোঝার আগেই ক্ষমতাসীনদের মুখে ঝামা ঘষে বিদ্রোহীরা নিজেদের অস্তিত্ব জানিয়ে দেয়। অপ্রস্তুত বিজেপি শেষ পর্যন্ত লোক ভাড়া করে পার্টি অফিস এলাকার পোস্টার তুলেছে। যদিও তার আগে সকলের কাছে চলে গিয়েছে বিজেপির অন্দরমহলের কাদা ছোড়াছুড়ির কেচ্ছা। সব দেখে মুচকি হেসেছেন দলের বঞ্চিত রাজ্য নেতারা।

সাত সকালেই দেখা যায় বিদ্রোহীদের পোস্টার। শ্যামবাজার থেকে সেন্ট্রাল এভিনিউ, বারাসত থেকে বনগাঁ হয়ে রানাঘাট। সব জায়গাতেই আক্রমণের কেন্দ্রবিন্দুতে সুকান্ত-অমিতাভ, সঙ্গে শুভেন্দু। কী লেখা সেই পোস্টারে? সেখানে লেখা, ‘বিজেপিকে শেষ করে নিজের আখের গোছানো যাবে না।’ কোথাও বা লেখা ‘পিকের টিমের দালাল অমিতাভ চক্রবর্তী দূর হটো।’ আবার কোথাও এই ত্রয়ীকে ‘বিভীষণ’ বলা হয়েছে। খোদ পার্টি অফিসের দেওয়াল বা চত্বরে বিদ্রোহীরা এই কীর্তি করবে তা ভাবাই যায়নি। শেষে নিজেদের মান সম্মান ঢাকতে সেসব পোস্টার তুলতে লোক পাওয়া না গেলে ভাড়া করে লোক এনে সেসব তোলা হয়। যা দেখে বিদ্রোহীরা বলছেন, এতো সবে কলির সন্ধে, বিজেপির দালাল নেতাদের ঘোল খাইয়ে ছাড়ব। কত জায়গায় পোস্টার ছিঁড়বে? এবার নেতাদের বাড়ি বাড়ি পোস্টার পড়বে। তখন কারা ছিঁড়বে? ওদের সঙ্গে পাশের বাড়ির লোকটারও সদ্ভাব নেই! বিজেপির ভাঙনটা যে স্পষ্ট তা আর কেউ অস্বীকার করছেন না।

 

 

আরও পড়ুন:উত্তরপ্রদেশ জমজমাট: এবার মুলায়মের পুত্রবধূ অপর্ণা যোগ দিতে চলেছেন বিজেপিতে

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...