Tuesday, June 23, 2026

উত্তরপ্রদেশ জমজমাট: এবার মুলায়মের পুত্রবধূ অপর্ণা যোগ দিতে চলেছেন বিজেপিতে

Date:

Share post:

ভোটমুখী উত্তরপ্রদেশে(Uttar Pradesh) জমে উঠেছে দলবদলের খেলা। সম্প্রতিক সময়ে ৩ মন্ত্রীসহ একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। এবার ঘটতে চলেছে উলটপুরান। মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) পুত্রবধূ এবার পদ্ম শিবিরে যোগ দিতে পারেন বলেই খবর। উত্তরপ্রদেশে একের পর এক দলত্যাগের মধ্যেই নয়া ইনিংস বিজেপির।

সূত্রের খবর, সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেবেন সমাজবাদী পার্টির মার্গদর্শক তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব(Aparna Yadav)। প্রসঙ্গত, অপর্ণা যাদব বরাবরই সমাজবাদী পার্টির অস্বস্তির কারণ। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির (Samajwadi Party) টিকিটে ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। বিজেপি নেত্রী রীতা বহুগুণা যোশীর কাছে হেরে যান।

আরও পড়ুন:বিজেপিতে ভাঙন, তৈরি নতুন মঞ্চ, পোস্টার-ব্যানারে ছয়লাপ

এরপর থেকেই সমাজবাদী পার্টির সঙ্গে ‘ছোটি বহু’র দূরত্ব বাড়তে থাকে। এনআরসি, রাম মন্দির ইস্যুতে বিজেপিকে সমর্থন করেন অপর্ণা। প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেছেন তিনি বারবার । ২০২২ ভোটের আগে তাঁর বিজেপিতে যাওয়ার জল্পনা ছিলই। সূত্রের খবর, এই সেই জল্পনাই সত্যি হতে চলেছে। সপা ছেড়ে বিজেপিতেই নাম লেখাতে চলেছেন অপর্ণা।

অন্যদিকে, আজ রবিবার অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে (Samajwadi Party)যোগ দিয়েছেন দারা সিং চৌহান। সব মিলিয়ে তিনজন মন্ত্রী সহ প্রায় এক ডজন বিজেপি বিধায়ক নির্বাচনের আগেই দল ত্যাগ করেছেন। ইতিমধ্যেই আপনা দলের বিধায়ক আর কে ভার্মা, যার দল কিনা বিজেপির সাথে জোটবদ্ধ, তিনিও রবিবার সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। ফলত ভাঙা গড়ার রাজনীতিতে এই মুহূর্তে শিরোনামে উত্তরপ্রদেশের নির্বাচন।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...