Friday, June 26, 2026

প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রর ইচ্ছাপত্র কে মর্যাদা দিলেন তাঁর প্রিয়জনেরা

Date:

Share post:

বাংলা নাট্যজগতে নক্ষত্রপতন। প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। বয়স হয়েছিল ৭২ বছর। রবিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতে সিরিটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যার
শেষকৃত্যের পরই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তাঁর বাবা শম্ভু মিত্রের ক্ষেত্রেও তেমনটা হয়েছিল। অভিনেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, শাঁওলি মিত্র একটি ইচ্ছাপত্র তৈরি করেছিলেন। সেখানেই অভিনেত্রী জানান, তাঁর মৃত্যুর খবর শেষকৃত্যের পর যেন সর্বসমক্ষে আনা হয়। সেই ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন তাঁর প্রিয়জনেরা।

বাংলার রঙ্গমঞ্চ বছরের পর বছর মাতিয়ে রেখেছিলেন শাঁওলি মিত্র। পঞ্চম বৈদিকের একের পর এক নাটকে মঞ্চে ঝড় তুলেছেন তিনি। যুক্তি তক্ক আর গপ্পোয় বঙ্গবালার চরিত্রে অভিনয় করেন তিনি। ২০০৩ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান, ২০০৯ সালে পদ্মশ্রী পান তিনি।

সিঙ্গুর আন্দোলনের সময় প্রকাশ্যে অনিচ্ছুক কৃষকদের সমর্থন করেছিলেন শাঁওলি মিত্র। বিরোধিতা করেছিলেন বাম সরকারের। এর পর বাংলা অকাদেমির প্রধান হন তিনি। ২০১৮ সালে হঠাৎ সেই পদে ইস্তফা দেন। শরীর ক্রমশ অসুস্থ হতে থাকায় ২০২০ সালে একটি ইচ্ছাপত্র লেখেন শাঁওলি মিত্র। তাতে তিনি তাঁর অসম্পূর্ণ কাজ শেষ করার ভার দিয়ে যান অর্পিতা ঘোষের ওপর। সঙ্গে জানিয়ে যান, মৃত্যুর পর যেন মৃতদেহ কাউকে দেখানো না নয়। মৃতদেহের ওপর যেন ফুল না দেয় কেউ। এমনকী হাসপাতালে চিকিৎসা করাতেও অস্বীকার করেন তিনি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...