Wednesday, April 8, 2026

অভিনেত্রী রাইমার বস্তাবন্দি দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা: ঢাকার কেরানিগঞ্জে রাস্তার পাশ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (Raima Islam Shimmu) (৩৫) বস্তাবন্দি দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করল পুলিশ। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

কেরানিগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় বস্তাবন্দি অবস্থায় রাইমা ইসলাম শিমুর (Raima Islam Shimmu) মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কেরানিগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি টুকরা করে দুটি বস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খণ্ডিত অংশগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, যেহেতু মরদেহটি বস্তাবন্দি ছিল এবং গলায় দাগ ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিনেত্রীকে খুন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

স্বামী ও দুই সন্তান নিয়ে শিমু রাজধানীর গ্রিনরোড এলাকায় থাকতেন। রবিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। তাঁর মোবাইল বন্ধ থাকায় ওই রাতে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা।

এদিকে, শিমু হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁর স্বামী নোবেল ও নোবেল-এর বন্ধু ফরহাদকে আটক করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে তাঁদের গ্রেফতার করা হয়। এসময় একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়।
শিমু’র স্বামী নোবেলকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে শিমু’র ভাই শহিদুল ইসলাম খোকন। ওই মামলা নোবেল-এর বন্ধু ফরহারকেও আসামি করা হয়েছে।

শিমু চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। আসন্ন নির্বাচনে ১৮৪ জনের সঙ্গে তাঁর সদস্যপদও বাতিল করা হয়। বাতিল হওয়া অন্য সদস্যদের সঙ্গে তিনি বর্তমান কমিটির বিরুদ্ধে আন্দোলনে সরব ছিলেন।
১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে রুপোলি পর্দায় তার অভিষেক হয়। একে একে অভিনয় করেছেন ৫০টিরও বেশি নাটকে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও দর্শকরা তাঁকে পেয়েছে।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...