Friday, April 3, 2026

প্রয়াত বাংলা কার্টুনের প্রাণপুরুষ নারায়ণ দেবনাথ

Date:

Share post:

প্রয়াত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। বয়স হয়েছিল ৯৭ বছর। গত ২৫ দিন ধরে বেলেভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বর্ষীয়ান কার্টুনিস্ট। কিন্তু শেষরক্ষা হল না। পরলোক গমন করলেন নারায়ণ দেবনাথ। মঙ্গলবার সকাল ১০.১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সকলের শৈশবের সঙ্গে জড়িয়ে এই নামটি। একের পর এক কার্টুন চরিত্রের সঙ্গে বাঙালির বেড়ে ওঠা। বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়, ম্যাজিশিয়ান পটলচাঁদ, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায়, পেটুক মাস্টার বটুকলাল, শুঁটকি আর মুটকী-র মত চরিত্ররা, যারা তাঁর হাতে বেড়ে উঠেছে।

আরও পড়ুন: Narayan Debnath: নারায়ণ দেবনাথ : একটি প্রতিষ্ঠান, একটি যুগ, সাহিত্যে বেনজির

২৪ ডিসেম্বর থেকে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নারায়ণ দেবনাথ। ব্লাড স্টুলের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতির জন্য শনিবার রাতে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। বাইপ্যাপও দেওয়া হয়েছিল তাঁকে। এরপর আজ সকাল থেকে অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে যায়। তারপরই তিনি মারা যান। ১৯২৫-এর ২৫ নভেম্বর হাওড়ার (Howrah) শিবপুরে তাঁর জন্ম হয়। নারায়ণ দেবনাথের (Narayan Debnath) প্রয়াণে কমিকস শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি।

নারায়ণ দেবনাথ শেষকৃত্য নিয়ে এখনও কোনও পরিকল্পনা করা হয়নি। কোভিড বিধি মেনেই সময়টা আয়োজন করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে সব লড়াই শেষ করে চিরনিদ্রায় চলে যাওয়া বাঙালির এই কাছের মানুষটি অমর সকলের মননে। সকলের শৈশবে।

 

Related articles

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...