Saturday, April 4, 2026

রেকর্ড করল ডায়মন্ড হারবার, করোনার পজিটিভিটি রেট কমে ১.০৯ শতাংশ !

Date:

Share post:

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, রাজ্যের যে কোনও সংসদীয় এলাকায় ৭ দিনের মধ্যে কোভিড পজিটিভের মাত্রা কমিয়ে আনার প্রশ্নে এখন ডায়মন্ড হারবার শীর্ষে। আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে ২% শতাংশের নিচে সংক্রমণ নামিয়ে আনা। তারপর লড়াই চলবে। সেই লক্ষ্যপূরণ করল ডায়মন্ড হারবার।

মঙ্গলবার ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট ২ শতাংশের নিচে। এদিনের পরিসংখ্যান বলছে পজিটিভিটি রেট কমে হয়েছে ১.০৯ শতাংশ। গোটা রাজ্যের মধ্যে যা বিরল। তাই ডায়মন্ড হারবারই এখন কোভিড নিয়ন্ত্রণে মডেল।

সাংসদ অভিষেকের নির্দেশে একদিনের মধ্যে প্রতিটি ওয়ার্ডে ও পঞ্চায়েতে চালু হয়েছিল মেগা কন্ট্রোল রুম , শুরু হয়েছিল ডক্টরস অন হুইল। সকাল থেকে চেকিং ও ডবল মাস্ক অভিযান, হোম আইসোলেশন। সব পরিকল্পনার ফল মিলছে হাতেনাতে।

গঙ্গাসাগর মিটে গিয়েছে। ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট কিন্তু কমছেই। মঙ্গলবার টেস্ট করা হয়েছে ১৫ হাজার ৭০৩। এর মধ্যে পজিটিভ কেস মাত্র ১৭১। আসলে অভিষেক যে চ্যালেঞ্জ নিয়েছিলেন, সেই চ্যালেঞ্জের গণ্ডি পেরিয়ে রীতিমতো রেকর্ড তৈরি করল । তাই কোভিড নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবার গোটা দেশকে পথ দেখাচ্ছে।

আরও পড়ুন- TMC Goa: শিয়রে নির্বাচন, দ্বীপরাজ্যে রাজ্য-যুব ও মহিলা কমিটির ঘোষণা তৃণমূলের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...