Sunday, June 28, 2026

TMC Goa: শিয়রে নির্বাচন, দ্বীপরাজ্যে রাজ্য-যুব ও মহিলা কমিটির ঘোষণা তৃণমূলের

Date:

Share post:

সামনেই নির্বাচন। তার আগে গোয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি ঘোষণা করল দল। একই সঙ্গে দলের যুব কমিটি ও মহিলা কমিটিও ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দলের তরফে ৬৯ জনের রাজ্য কমিটি, ১১ জনের যুব কমিটির এবং ১৩ জনের মহিলা কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

গোয়ার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা কিরণ কান্ডোলকারকে গোয়ায় দলের সভাপতি করা হয়েছে। সহ সভাপতি হয়েছেন ৯ জন। ১২ জন সাধারণ সম্পাদক। এছাড়াও ২৯ জন সম্পাদক রয়েছেন রাজ্য কমিটিতে। গোয়ায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করা হয়েছে জয়েশ শেঠগাওনকারকে। মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন আভিতা বান্দোতকার।

আলাপ আলোচনা চলছিলই। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মূহুর্তে গোয়ায় রয়েছেন। তাঁর উপস্থিতিতে এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে তিনটি পৃথক কমিটি চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনের আগে দলের পূর্ণাঙ্গ কমিটি তৈরি হওয়ায় গোয়ায় দলের নেতা-কর্মীদের মনোবল আরও বাড়বে।

একঝলকে দেখে নিন গোয়ায় দলের তিনটি কমিটিতে কারা রয়েছেনঃ

রাজ্য কমিটি

যুব কমিটি

মহিলা কমিটি

আরও পড়ুন- বারবার কেন দিল্লিতে ডেকে জেরা, ভর্ৎসনার মুখে ইডি

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...