Friday, April 3, 2026

Weather Forecast:মাঘের শুরুতেই কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্যবাসী, সপ্তাহান্তেই ফের বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

গত কয়েকদিন ধরেই ভালোই ব্যাটিং চালাচ্ছে শীত। লাফিয়ে নামছে তাপমাত্রার পারদ। মাঘের শুরুতেই জাঁকিয়ে শীতের আমেজ ফিরে পেতে আশার আলো দেখছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মঙ্গলবার রোদ ঝলমল পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:Chief Minister: রাজনৈতিক সৌজন্য: জ্যোতি বসুর মৃত্যুদিনে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই নামছে তাপমাত্রার পারদ। বৃষ্টি শেষে শীতের আমেজ ভালোই উপভোগ করছেন রাজ্যবাসী। তবে ফের শীতের কাঁটা হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ। এই জোড়া ফলায় ফের শুক্রবার থেকে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে পসার জমিয়েছে শীত। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় তাপমাত্রা পারদ অনেকটাই নেমেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি, দিঘার মতো উপকূলীয় এলাকাতেও হাড়কাঁপান ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে। শীতে কাঁপছে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলি।

তাপমাত্রা নামছে উত্তরবঙ্গেও। পাহাড়ি এলাকাগুলিতে তো এ সময়ে কনকনে ঠান্ডাই স্বাভাবিক। ক’দিন আগে তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা কিছু়টা বেড়েছিল। সেখানেও নিম্নমুখী পারদ। এ দিন শিলিগুড়ির তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি ছুঁয়েছে। মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারও ৮-৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...