Saturday, April 4, 2026

শিল্পক্ষেত্রে দাদাগিরি বরদাস্ত নয়, মুখ্যমন্ত্রীর বার্তার পর হলদিয়ায় গ্রেফতার INTTUC-র দুই শীর্ষ নেতা

Date:

Share post:

কাজ বন্ধ করে শ্রমিক বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে হলদিয়ার(Haldia) এক্সাইড কারখানায়(Exide factory) গ্রেফতার(Arrest) করা হল তৃণমূলের(TMC) শ্রমিক সংগঠনের দুই শীর্ষ নেতাকে। ধৃতরা হলেন, আইএনটিটিইউসি-র(INTTUC) তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি ও হলদিয়ায় আইএনটিটিইউসি-র বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। পুলিশের তরফে ওই দুই নেতাকে গ্রেফতারের পর ভবিষ্যতে এই ধরনের বিক্ষোভের ঘটনা যাতে না ঘটে তার জন্য গতকালই হলদিয়ায় পৌঁছন শ্রমমন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছিলেন, শিল্পক্ষেত্রে কোনরকম দাদাগিরি বরদাস্ত করবেন না তিনি। রং না দেখেই সরকার ব্যবস্থা নেবে, এই পদক্ষেপের মাধ্যমে শিল্প মহলের পাশাপাশি দলের নেতাদেরও সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্সাইড কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিক বিক্ষোভের জেরে কারখানার উৎপাদন ব্যাহত হয়। কয়েকজন ঠিকা শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য ঠিকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেয়। হলদিয়ার দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করে এক্সাইড কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে দুই ঠিকা শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায় ওই দুইজন আইএনটিটিইউসি-র শীর্ষ নেতা।

আরও পড়ুন:Abhisekh Banerjee: কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে ফেসবুক পোস্ট অভিষেকের

এই গ্রেফতারের পর তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তাই এই গ্রেপ্তারি শাসক দলের তরফে কড়া বার্তা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে বৈঠক করবে তৃণমূলের শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব। সেই কারণে গতকালই হলদিয়ায় পৌঁছন শ্রমমন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রেক্ষিতে মলয় ঘটক পরে জানিয়েছেন, ‘শিল্পবান্ধব পরিবেশ নষ্ট করা যাবে না, মুখ্যমন্ত্রী এটাই চান৷ সেটা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে৷’ অভিযুক্ত দুই নেতা তাপস মাইতি এবং সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করা হয়েছে৷ পাশাপাশি, আইএনটিটিইউসি থেকে স্পেশ্যাল অবজার্ভার পদটিও তুলে দেওয়া হয়েছে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...