Wednesday, June 24, 2026

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ১১২ বছর ৩৪১ দিন বয়সে প্রয়াত!

Date:

Share post:

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি কে জানেন? গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি স্প্যানিয়ার্ড স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে৷ মঙ্গলবার ১১২ বছর এবং ৩৪১ দিন বয়সে তাঁর মৃত্যু হল৷
প্রবীণ মানুষটি উত্তর-পশ্চিম স্পেনের শহর লিওনে নিজের বাড়িতে মারা যান। স্পেনের জাতীয় সংবাদ সংস্থা ইএফই সূত্রে একথা জানা গিয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দে লা ফুয়েন্তেকে গত সেপ্টেম্বরে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে ঘোষণা করে৷ তখন তাঁর বয়স ছিল ১১২ বছর ২১১ দিন। সে সময় বলা হয়, দে লা ফুয়েন্তে ১৯০৯ সালের ১১ ফেব্রুয়ারি লিওনের পুয়েন্তে কাস্ত্রো এলাকায় জন্মগ্রহণ করেন।তিনি পেশায় একজন মুচি ছিলেন৷ ১৩ বছর বয়সে একটি জুতোর কারখানায় কাজ শুরু করেন৷

আরও পড়ুন- Aparna Yadav: শেষ পর্যন্ত BJP-তেই যোগ দিলেন মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব
১৯১৮ সালে ছড়িয়ে পড়া স্প্যানিশ ফ্লু মহামারী থেকে তিনি বেঁচে গিয়েছিলেন৷ পরবর্তীতে আন্তোনিনার সঙ্গে তাঁর বিয়ে হয়৷ এই দম্পতির সাতটি কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে৷ বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...