Monday, March 30, 2026

৫-জি পরিষেবা নিয়ে হুঁশিয়ারি আমেরিকান বিমান সংস্থাগুলির

Date:

Share post:

বিমান সংস্থাগুলির তরফে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হল আমেরিকায়৷৫জি সি ব্যান্ড পরিষেবায় বিমান চলাচলে সমস্যা হতে পারে৷ অবিলম্বে দেশের বিমান পরিষেবা দফতর দ্রুত হস্তক্ষেপ করুক, এমনটাই আবেদন জানানো হয়েছে । বুধবার থেকে আমেরিকায় যে ৫জি সি ব্যান্ড পরিষেবা চালু হওয়ার কথা ছিল তা পিছিয়ে গিয়েছে৷ একই আপত্তি আগেই দেখা গিয়েছে ভারতে ৷

‘এয়ারলাইন্স অফ আমেরিকা’র অধীনে আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, আলাস্কা এয়ার, ইউনাইটেড এয়ারলাইন্স, জেট ব্লু এয়ারওয়েজ, ফেডএক্স এক্সপ্রেস, সাউথইস্ট এয়ারলাইন্স-সহ বহু প্রথম সারির উড়ান সংস্থাগুলি রয়েছে৷ তারা আপত্তি জানিয়েছে আমেরিকান সরকারের কাছে৷ বলা হয়েছে, ৫জি জরুরি ভিত্তিতেই দেশের সর্বত্র চালু হোক ১৯ জানুয়ারি।

তারা জানিয়েছে,শুধুমাত্র বিমানবন্দরের রানওয়ের থেকে কমপক্ষে ২ মাইল (৩.২ কিমি) এলাকা বাদ রেখে৷ কারণ, ৫জি পরিষেবার ফলে ক্ষতি হতে পারে উড়ান শিল্প, পর্যটক, সরবরবার চেইন, টিকা বণ্টন, কর্মপ্রণালী ও বৃহত্তর অর্থনীতি।’ যদিও আগেই মার্কিন প্রশাসনের তরফে ন‌িশ্চিত করা হয় যে, দেশের ৫০টি বিমানবন্দরে বাফার জোন তৈরি করা হয়েছে। তারপরও উড়ান সংস্থাগুলি নিশ্চিত হতে পারেনি৷ তাই,  ক্রমশই উদ্বেগ বাড়ছে।

এরআগে ভারতে বিমানের উড়ান পরিষেবা বনাম ৫জি বিতর্ক ছড়ায়। ৪ জানুয়ারি ভারতীয় বিমানচালক সংগঠন ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস’ কেন্দ্রীয় বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চিঠি লেখে৷ চিঠিতে সংগঠনের সভাপতি সুরিন্দর মেহতা জানান, ট্রাই ও ডিজিসিএ একসঙ্গে পরিকল্পনা করে দেশে সি ব্যান্ড ৫জি মোবাইল পরিষেবা শুরু করুক। কারণ, বিমান সুরক্ষা প্রণালীর সঙ্গে  রেডিয়ো অল্টিমিটারের সঙ্গে ৫জি সিগন্যাল ইন্টারফেয়ারেন্সের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত৷

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...