Tuesday, June 23, 2026

গোয়ায় আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অমিত পালেকর !

Date:

Share post:

গোয়া বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন আইনজীবী অমিত পালেকার। বুধবার গোয়ার রাজধানী পানাজিতে আনুষ্ঠানিকভাবে অমিত পালেকরের নাম ঘোষণা করেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। নাম ঘোষণার পর তিনি বলেন, গোয়ায় এবার পরিবর্তন চাইছে মানুষ।
এদিন কেজরিওয়ালের সঙ্গে পানাজিতে উপস্থিত ছিলেন দিল্লির আপ বিধায়ক অতিশি।অমিত পালেকরের নাম ঘোষণার আগে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, দল একজন সৎ মানুষকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, নিজের সম্প্রদায়ের মানুষের উন্নতির স্বার্থে কী কী করা প্রয়োজন, তা ভালো ভাবেই জানেন অমিত। আপ সুপ্রিমো আরও বলেন, আমরা এমন একজন মুখ্যমন্ত্রী দেব, যাঁর হৃদয়ে গোয়ার জন্য বিশেষ জায়গা আছে। যিনি জাতি ধর্ম নির্বিশেষে গোয়ার মানুষকে সঙ্গে নিয়ে চলবেন।

আরও পড়ুন – সরকারের সমালোচনায় রাষ্ট্রদ্রোহ মামলা: ‘বিতর্কিত আইন’ বাতিলের দাবি প্রাক্তন সুপ্রিম বিচারপতির 

প্রসঙ্গত, অক্টোবর মাসে ওবিসি ভাণ্ডারী সম্প্রদায়ের অমিত পালেকের যোগ দেন আম আদমি পার্টিতে। অন্যদিকে, গোয়ায় প্রায় ৩৫ শতাংশ ভোটার এই ওবিসি ভাণ্ডারী সম্প্রদায়ের মানুষ। আর সেই কারণেই অমিত পালেকরকে কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ প্রার্থী হিসাবে নির্বাচিত করেছেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
১৪ ফেব্রুয়ারি গোয়ার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর এখন তুঙ্গে। অন্যদিকে প্রথম এই রাজ্যে লড়াই করবে তৃণমূল। সব রাজনৈতিক দলই এখন একে অপরকে টেক্কা দিতে ঘুঁটি সাজাতে ব্যস্ত। আবার অমিত পালেকারকে যে জায়গা থেকে টিকিট দেওয়া হয়েছে সেন্ট ক্রুজ অ্যাসেম্বলি এখন বিজেপির দখলে রয়েছে। ফলে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন ওয়াকিবহল মহল।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...